ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা যায় এবং তার ভগ্মী থাকে তবে সে তার পরিত্যক্ত সম্পত্তি হতে অর্ধাংশ পাবে; এবং যদি কোন নারীর সন্তান ন থাকে তবে তার ভ্রাতাই তদীয় উত্তরাধিকারী হবে; কিন্তু যদি দুভগ্মি থাকে তবে তাদের উভয়ের জন্যে পরিত্যাক্ত বিষয়ের দুই তৃতীয়াংশ এবং যদি তার ভ্রাতা- ভগ্নি পুরুষ ও নারীগণ থাকে, তবে পুরুষ দু'নারীর তুল্য অংশ পাবে, আল্লাহ তোমাদের জন্যে বর্ণনা করেছেন যেন তোমরা বিভ্রান্ত না হও এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী । [দ্রষ্টব্যঃ মারেফুল কোরআনের বাংলা অনুবাদে এই আয়াতের অনুবাদ দুর্বোধ্য মনে হয়েছে আমার। তাই আমি বাংলা তাফসীর কুরআনুল কারীম; অনুবাদ প্রফেসর ডঃ মুহাম্মদ মুজীবুর রহমান ব্যাবহার করেছি। প্রকাশকঃ দারুস সালাম, রিয়াদ সৌদি আরব, তৃতীয় সংস্করণ, জানুয়ারি ২০০৭] মূলতঃ এই তিনটি আয়াতের ওপর ভিত্তি করে কয়েকটি উদাহরণ দেখা যাক। একজন পুরুষ মারা গেল। উত্তরাধিকারি হিসেবে সে রেখে গেল এক স্ত্রী, কয়েক কন্যা, মাতা এবং পিতা । এখন ওপরে উদ্ধৃত আয়াত অনুযায়ী সম্পত্তির বন্টন হবে এই রকম: স্ত্রী পাবে এক অষ্টমাংশ, অর্থাৎ ১/৮ - ৩/২৪ (আয়াত ৪: ১২) কন্যারা (দুই অথবা ততোধিক) পাবে দুই তৃতীয়াংশ, অর্থাৎ ২/৩ - ১৬/ ২৪ (আয়াত ৪:১১, ৪:১৭৬) পিতা পাবেন এক-ষষ্টমাংশ, অর্থাৎ ১/৬ - ৪/২৪ (আয়াত ৪:১১) মাতা পাবেন এক-যষ্টমাংশ, অর্থাৎ ১/৬ _- ৪/২৪ (আয়াত ৪:১১) ৬৭ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।