Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

দ্রষ্টব্যঃ এই রচনায় উদ্ধৃত কোরানের অধিকাংশ আয়াত নেওয়া হয়েছে তফসীর মাআরেফুল কোরআন (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসীর), হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শাফী' (রহঃ), অনুবাদ মাওলানা মুহিউদ্দীন খান হতে |] বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত ইসলামিক দেশগুলোতে উত্তরাধিকার আইন ইসলামসম্মত কায়দা-কানুনে তৈরি। আমরা অনেকেই জানি যে, এই আইন অনুযায়ী এক নারীর প্রাপ্য এক পুরুষের অর্ধেক । বলা হয় যে, এই আইন নাকি আল্লাহ পাক দিয়েছেন-স্বর্গ হতে। অর্থাৎ কোরানের বিধান অনুযায়ী। তাহলে আমরা প্রত্যাশা করি যে, কোরানে লিখিত আল্লাহ্র আইন একেবারে নিখুঁত, পূর্ণাঙ্গ এবং যথাযথ । আল্লার হিসাবে কোনো গরমিল থাকা অসম্ভব। এখন দেখা যাক, আল্লাহ্র যোগ-বিয়োগ, গুণ, ভাগের দৌড় কতটুকু । প্রথমেই আমরা কোরান থেকে পড়ে নিই কয়েকটি আয়াত, যেখানে আল্লাহ্‌ পাক উত্তরাধিকার আইন দিয়েছেন। ৪:১১ আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন: একজন পুরুষের অংশ দু'জন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারীই হয় দু-এর অধিক, তবে তাদের জন্যে এ মালের তিন ভাগের দুই ভাগ যা ত্যাগ করে মরে এবং যদি একজনই হয়, তবে তার জন্য অর্ধেক। মৃতের ৫৫ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।