Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তাজ্জবের ব্যাপার_মনে হয় আল্লাহ (পড়ুন নবী) কেমন করে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয়, তা জানেন না। এখন দেখা যাক নিম্নের হাদিসটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তিরমিযী শরীফ, পঞ্চম খণ্ড, পৃঃ ২৫৩-২৫৪, হাদীস ২৮৮৭। কুতায়বা ও সুফইয়ান ইব্ন ওয়াকী, (র.)...আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ প্রতিটি বস্তরই অন্তর আছে। কুরআনের অন্তর হল সুরা ইয়াসীন [সূরা ৩৬]। যে ব্যক্তি সূরা ইয়াসীন পাঠ করবে আল্লাহ্‌ তা'আলা তার এ পাঠের বিনিময়ে দশ কুরআন পাঠ সমতুল্য ছওয়াব নির্ধারণ করবেন। এ হাদীছটি হাসান-গারীব। হুমায়দ ইব্ন আবদুর রহমান (র।)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আর এ সূত্র ছাড়া বাসরায় কাতাদা (র.)...এর রিওয়ায়ত সম্পর্কে কিছু জানা নেই। আবু মুসা মুহাম্মদ ইব্‌ন মুছান্না (র.)...হুমায়দ ইব্ন আবদুর রহমান থেকে উক্ত সনদে তা বর্ণিত আছে। এ বিষয়ে আবু বকর সিদ্দীক ও আবূ হুরায়রা (রা.) থেকেও হাদীছ বর্ণিত আছে। আবু বকর (রা.) থেকে বর্ণিত রিওয়ায়তটি সনদের দিক থেকে সাহীহ নয়। এর সনদ যঈফ। এই হাদিসে নবী বলেছেন সুরা ইয়াসীন একবার পড়লে দশ কোরান পাঠের সমতুল্য পুণ্য পাওয়া যাবে। ৬৩] ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।