Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তিরমিধী শরীফ, পঞ্চম খণ্ড, পৃঃ ২৫৭- ২৫৮হাদীস ২৮৯৫। উকবা ইব্‌ন মুকাররাম আম্মী বাসরী (র)...আনাস ইব্‌ন মালিক (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) তাঁর এক সাহাবীকে বললেনঃ হে অমুক, তুমি কি বিয়ে করেছ? লোকটি বললঃ না, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন তোমার সাথে কি কুল হুওয়াল্লাহু আহাদ নেই? লোকটি বলল হ্যাঁ । তিনি বললেন কুরআনের এক-তৃতীয়াংশ। তোমার সঙ্গে কি ইযা জা-আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ্‌ সুরাটি নেই? লোকটি বলল, হ্যাঁ তিনি বললেনঃ কুরআনের এক-চতুর্থাংশ। তোমার সঙ্গে কি কুল ইয়া আয়্যুহাল কাফিরূন সুরাটি নেই? লোকটি বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ কুরআনের এক-চতুর্থাংশ। তোমার সঙ্গে কি ইযা যুল যিলাতিল আরদু সুরাটি নেই? লোকটি বললঃ হ্যাঁ। তিনি বললেন, কুরআনের এক-চতুর্থাংশ। বিয়ে করে নাও বিয়ে করে নাও। হাদীছটি হাসান। ৬১ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।