Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীছটি গারীব। হাসান ইবনুল সালম (র)-এর সুত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই। এই বিষয়ে ইব্ন আব্বাস (রা) থেকেও হাদীছ বর্ণিত আছে। এখন হিসাব করা যাক-_ সুরা ৯৯ (সূরা যিলযাল) - ১/২ কোরান সূরা ১০৯ (সূরা কাফিরূন) - ১/৪ কোরান সুরা ১১২ (সুরা এখলাছ) - ১/৩ কোরান এই ভগ্াংশগুলি যোগ করা যাক ১/২ + ১/৪ + ১/৩ _ ১৩/১২ - ১.০৮ দেখা যাচ্ছে, এই তিনটি সুরা পাঠ করলেই শুধু সমগ্র কোরান নয়, তার চাইতেই বেশি কোরান পড়া হয়ে যাবে। সময়ের হিসাবে-এই তিন সুরা পড়তে পাঁচ মিনিটের বেশি লাগবে না। অর্থাৎ, কেউ যদি দৈনিক পাঁচ মিনিটে (বিশেষত ফজরের নামাযের অল্প একট্রু আগে) এই তিনটি সূরা আবৃত্তি করে নেয়, তাহলে সে গোটা কোরান বা তার চাইতে বেশি পড়ে নিল ধরে নিতে হবে। কোরানে ১১৪ টি সুরা আছে। ওপরের হিসাবের মানে - এ তিনটি সূরা পড়ে নিলে বাকি ১১১টা সুরা পড়ার দরকার নেই। এই ধরণের আরও একটি হাদিস দেখা যাক: এই হাদিসে সামর্থহীন মুমিনদের বিবাহে মাহ্‌রে (দেন-মোহর বা যৌতুক) কোরানের ব্যবহার বর্ণনা করা হয়েছে। ৬০ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।