Islami Patigonit Abul Kashem
/ ٧٧
📝 نص 📖 PDF

আল্লাহ্‌র পরিসংখ্যান তথ্য আমরা প্রথমেই দেখি কোরানে আল্লাহ্‌ তা'আলা লিখেছেন যে, তিনি পাটিগণিত জানেন। সূরা মারইয়ামে আল্লাহ্‌ লিখেছেন: ১৯:৯৪ তাঁর কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন। [তফসীর মাআরেফুল কোরআন বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসীর), হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শাফী' (রহঃ), অনুবাদ মাওলানা মুহিউদ্দীন খান] দেখা যাচ্ছে, আল্লাহ্‌ তা'লার কাছে বিশ্বের সবকিছুর হিসাব রয়েছে। আমরা ধরে নিতে পারি, এই হিসাবের জন্য পাটিগণিতের মৌলিক বিধান-যথা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি আল্লাহ্‌ তা'আলা খুব ভালোভাবেই জানেন । আরও ধরে নিতে পারি যে, আল্লাহ্‌র কাছে যে-পরিসংখ্যান আছে, তা নির্ভুল এবং সাম্প্রতিক। অর্থাৎ আল্লাহ্‌ পাক অনুমানের ওপর হিসাব রাখেন না। আয়াত ১৯.৯৪-এর প্রসঙ্গ হচ্ছে: আল্লাহ্‌ জানলেন যে, খিষ্টানেরা নাকি বলেছে যে, আল্লাহ্‌র এক সন্তান আছে। এই ব্যাপার জেনে আল্লাহ্‌ অতিশয় ক্রুদ্ধ হয়ে পড়লেন, এবং দাবি করলেন যে, তিনি সবকিছুই গণনা করে সব কিছুর তথ্য ও হিসাব জানেন। এই প্রসঙ্গে ইব্‌নে কাসীর লিখেছেন: ধর্মকারী ইবুক

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.