Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আলাইহি ওয়াসাল্লাম (সবাইকে লক্ষ্য করে) বললেনঃ তোমরা এক জায়গায় জমায়েত হও। কারণ আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে কুরআন মজীদের এক তৃতীয়াংশ পড়ে শোনাব। সুতরাং যাদের জমায়েত হওয়ার তারা জমায়েত হলে নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন এবং “কুল হুয়াল্লাহু আহাদ" সুরাটি পড়লেন। তারপর তিনি গৃহাভ্যন্তরে প্রবেশ করলেন। তখন আমরা একে অপরকে বলতে থাকলাম, আমার মনে হয় আসমান থেকে কোন খবর এসেছে আর সে জন্যই তিনি ভিতরে প্রবেশ করেছেন। পরে তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বেরিয়ে এসে বললেনঃ আমি তোমাদের বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদেরকে কুরআন মজীদের এক তৃতীয়াংশ পাঠ করে শোনাব। জেনে রেখো এটি (কুল হুয়াল্লাহু আহাদ সূরা) কুরআন মজীদের এক তৃতীয়াংশের সমান। এখানে নবী করীম নিজেই উদাহরণ দিলেন যে, সূরা ইখলাছ (সুরা ১১২) একবার পাঠ করলেই কোরানের এক-তৃতীয়াংশ কোরান পাঠ হয়ে যাবে। নবীর এই উদাহরণের পরে আর কোনো যুক্তি-তর্ক চলতে পারে কি?। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তিরমিযী শরীফ, পঞ্চম খণ্ড, পৃঃ ২৫৭, হাদীস ২৮৯৩। মুহাম্মদ ইব্‌ন মুসা জুরাশী বাসরী (র)...আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেনঃ ইযা যুল যিলাত সুরা যে ব্যক্তি পাঠ করবে অর্ধেক কুরআনের সমান তার সওয়াব হবে। কুল ইয়া আয়্যুহাল কাফিরূন যে পাঠ করবে তার জন্য কুরআনের এক-চতুর্থাংশ পাঠের সমান সোয়াব হবে। যে ব্যক্তি কুল হওয়াল্লাহু আহাদ পাঠ করবে তার কুরআনের এক-তৃতীয়াংশ পাঠের সমান সওয়াব হবে। ৫৯ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।