Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

উত্তর পেলাম-_তা হচ্ছে, আজকে যে-কোরান মুসলিমদের মাঝে আছে, তার আয়াত সংখ্যা হচ্ছে ৬২৩৯। ইসলামি পপ্তিতদের আপোসকৃত ৬২৩৬ আয়াতের সাথে আমার গণনার তফাত হচ্ছে ৩ আয়াত। আমি কোনোক্রমেই বুঝলাম না, কেন এমন হল। বারবার গণনা করলাম-_ কিন্তু প্রতিবারেই একই উত্তর পাই, অর্থাৎ ৬২৩৯। পাঠকেরা আমার গণনায় ভুল থাকলে জানিয়ে দেবেন, আমি সংশোধন করে নেব। যাই হোক, এই পর্বের জন্য আমি ইসলামি পণ্তিতদের সংখ্যাই ব্যবহার করব। অর্থাৎ ধরে নেব, কোরানের আয়াত সংখ্যা হচ্ছে ৬২৩৬। তার মানে কোরান রপ্ত করতে হলে এই ৬২৩৬ আয়াত রপ্ত করতে হবে । কোরান মুখস্থ করতে হলে এই ৬২৩৬ আয়াত মুখস্থ করতে হবে। আজব ব্যাপার হচ্ছে যে, নবীজির পরামর্শ অনুযায়ী কোরান আবৃত্তির জন্য এত পরিশ্রম করার দরকার নেই। অনেক হাদিসে দেখা যায় যে, কোনো কোনো সূরার ফজিলত (স্বীকৃতি বা সম্মান) এত বেশি যে, এই সুরাগুলি পড়লেই সমগ্র কোরান পড়া সমাধা হতে পারে। এখানে কিছু উদাহরণ দেওয়া যাক। অনেক হাদিসে কুল হুওয়াল্লাহু আহাদ (সূরা ১১২, সূরা এখলাছ)-কে কোরানের এক তৃতীয়াংশের সমান ধরা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তিরমিষী শরীফ, পঞ্চম খণ্ড, পৃঃ ২৬০, হাদীস ২৮৯৯। আব্বাস ইবন মুহাম্মদ দূরী (র)..আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ কুল হুওয়াল্লাহু আহাদ সুরাটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান। ৫৭ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।