অদ্ভূত ব্যাপার-_একই কোরানে এত প্যাচাল। কোরানে শব্দের সংখা নিয়েও যথেষ্ট তারতম্য দেখা যায়। এক হিসাবে বলা হয়েছে ৯৯ ৪৬৪ শব্দ, আর এক তথ্যে দেখা যায় ৭৭ ৪৩০ শব্দ (উইকি)। এখানে শব্দের তারতম্য হচ্ছে_ ৯৯ ৪৬৪ বিয়োগ ৭৭ ৪৩০ _ ২১ ৬৩৪ শব্দ এইসব বিশাল তারতম্যের কারণ কী হতে পারে, তার কোনো সঠিক কারণ কোথায়ও পাওয়া যায় না। নানা আজে বাজে কারণ বলার পর বলা হয় যে, সব সংখ্যাই নাকি সত্য এবং সব সংখ্যাই গ্রহণীয়। একে পাগলের যুক্তি ছাড়া আর কী বলা যেতে পারে? সেই শৈশব থেকে আমরা শুনে এসেছি যে, কোরান সর্বকালে, সর্বস্থানে কিয়ামত পর্যন্ত একই প্রকার । তা-ই যদি সত্য হয়, তবে স্বীকার করেতেই হবে যে, কোরানে যতগুলি আয়াত (বা শব্দ বা হরফ) আছে, তা একই হতে হবে - যেখানেই এবং যখনই হোক। কিন্ত এই তারতম্য দেখে মনে হয়, এই ধারণা সত্যি নয়। বিভিন্ন কালে এবং বিভিন্ন স্থানে কোরানের আয়াতের সংখ্যা বিভিন্ন হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এই বিশৃভ্খল অবস্থা এড়ানোর জন্য আজকাল ইসলামি পণ্ডিতেরা কোরানের আয়াত সংখ্যা ৬২৩৬ ধরে নেন। কিসের ভিত্তিতে এই সংখ্যা নির্ণিত হয়েছে, তার কোনো সদুত্তর আমি কোথায়ও দেখিনি। অথবা কোন কোরানের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে তার উত্তরও আমি পাইনি । মনে হচ্ছে এই সংখ্যা (৬২৩৬) একটা আপোস। এই অরাজকতাপূর্ণ পরিস্থিতি এড়াবার জন্য আমি মাওলানা মৌদুদির এবং মাওলানা ইউসুফ আলীর কোরানের আয়াতের সংখ্যা গণনা করলাম। দু'টি থেকেই আমি একই ৫৬ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।