হাসান-সাহীহ। এতদনুসারে আলিমগণের আমল রয়েছে যে, দস্ত বদস্ত (নগদ) হলে দুজন দাসের বিনিময়ে একজন দাস ক্রয়ে কোন অসুবিধা নাই। কিন্তু বাকীতে হলে তাদের মতবিরোধ রয়েছে। ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ, আবু দাউদ শরীফ, চতুর্থ খন্ড, পৃঃ ৩৫৯, হাদীস ৩৩২৪। হাফ্স ইব্ন “উমার (র.)....আবদুল্লাহ্ ইব্ন “উমার (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ (সা) তাকে যোদ্ধা-বাহিনী তৈরীর জন্য নির্দেশ দেন। এ সময় উট শেষ হয়ে গেলে তিনি তাকে সাদাকার উট আসার শর্তে উট গ্রহণের জন্য নির্দেশ দেন। তখন তিনি দুর্টি উট প্রদানের শর্তে সৈন্যদের জন্য একটি উট গ্রহণ করতে থাকেন। এই দুই হাদীস থেকে জানা যায় যে, নবী মুহাম্মদের সুদের হার ছিল শতকরা একশত ভাগ বা ১০০%। সুদের ব্যাপারে নবী মুহাম্মদের শেষ মন্তব্য দেখা যায় এই হাদিসে; ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ, আবু দাউদ শরীফ, চতুর্থ খন্ড, পৃঃ ৩৪৮, হাদীস ৩২৯৮। মুহাম্মদ ইব্ন (র.)..আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী বলেছেনঃ অদূর ভবিষ্যতে লোকদের উপর এমন এক সময় আসবে, যখন কেউ-ই সুদ খাওয়া ছাড়া থাকবে না। আর যদিও কেউ সুদ না খায়, তবে সে এর প্রভাব থেকে বাঁচতে পারবে না। ৫৩ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।