মেয়াদে খণ পরিশোধ করতে না পারলে সুদ বাড়িয়ে দেওয়ার শর্তে পরিশোধের মেয়াদ বাড়িয়ে দিত। এই দুই ইসলামী মনীষীর সুদ বা রিবার সংজ্ঞা কোরআন এবং হাদিসে উল্লেখিত সুদের সাথে সম্পূর্ণ খাপ খায় না। ওপরে উদ্ধত কোরানের আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় যে, নবী এবং আল্লাহ তৎকালীন আরবদেশে বিরাজমান সুদের প্রথাকে এক মহা লাভ এবং লোভের ব্যবসা হিসেবে মনে করতেন এবং সেই জন্য সুদ বা রিবার ওপর আল্লাহ এবং তাঁর নবীর ছিল এত ঘৃণা এবং আক্রোশ, অনেক ক্ষেত্রে ঈর্ধাও বলা যায়। এই জন্য কেউই আশা করতে পারে না যে, কোনোক্রমেই আল্লাহ এবং নবী মুহাম্মদ সুদের কারবার করবেন। তাজ্জবের ব্যাপার হচ্ছে__আল্লাহ নিজেও এই লোভনীয় সুদের ব্যবসা চালিয়ে গেছেন এবং যাচ্ছেন। কী অদ্ভুত ব্যাপার! সুদের বা বর্ধিত সম্পদের লোভ দেখিয়েই নবী এবং আল্লাহ চাইছেন সমগ্র পৃথিবীবাসীকে ইসলামে ঢোকাতে। দেখা যাক কোরানের কিছু আয়াত: ২:২৪৫ এমন কে আছ যে আল্লাহকে করজ দেবে উত্তম করজ; অতঃপর আল্লাহ্ তাকে দ্বিগুণ-বহুণগ্ুণ বৃদ্ধি করে দেবেন। আল্লাহই সংকোচিত করেন এবং তিনিই প্রশস্ততা দান করেন এবং তাঁরই নিকট তোমরা সবাই ফিরে যাবে। ৪৯ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।