Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ওপরের হাদিসগুলো থেকে বোঝা যায় যে, নবী মোহাম্মদ ব্যবসায়ে ব্যবহৃত কিছু পণ্যের লেনদেনকে, যেখানে পণ্য-বৃদ্ধির সম্ভাবনা আছে, তাকেই সুদ বা রিবা অভিহিত করেছেন। এই ব্যবস্থা যে মোটেই আধুনিক যুগের সুদের পর্যায়ে পড়ে না, তা বলা নিষ্প্রয়োজন। এই ধরণের পণ্য লেনদেনের (বোর্টার) ব্যবসায়কে রিবা বা সুদ ঘোষণা করে তা নিষিদ্ধ করলে যে আজকালকার ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়বে, তা মুহাম্মদের পরবর্তী অনেক ইসলামী পণ্ডিত বুঝতে পেরেছিলেন। তাই তাঁরা সুবিধামত সুদ বা রিবার সংজ্ঞা দিয়ে চলেছেন। আজও এই বিভ্রান্তির সমাপ্তি ঘটেনি। অনেক ইসলামী দেশেই ইসলামী ব্যাংকিং-এর সুদকে লাভ বা মুনাফা বলে চালিয়ে দেওয়া হয়। অনেক ঘাঁটাঘাঁটির পর সুদের একটা ইসলামী সংজ্ঞা পাওয়া গেল: ইবনু হাজার আসক্কালানী (রহঃ) বলেন, পণ্য বা অর্থের বিনিময়ে প্রদেয় অতিরিক্ত পণ্য বা দ্রব্ই হ'ল রিবা। ইমাম আবুবকর আল-জাসসাস 'আহকামুল কুরআন গ্রন্থে বলেন, রিবা দু'রকম। একটি ক্রয়-বিক্রয়ের মধ্যে অপরটি ক্রয়-বিক্রয় ছাড়া । দ্বিতীয় প্রকারই জাহিলী যুগের রিবা। তিনি আরও বলেন, জাহিলিয়াতের যুগে খণ গ্রহণের সময়ে ঝণদাতা ও ঝণগ্রহীতার মধ্যে মূলধনের উপর একটি নির্ধারিত পরিমাণ অতিরিক্তসহ আসল মূলধন খণগ্রহীতাকে আদায় করতে হবে। রাজশাহী, ফেব্রুয়ারী ২০০৯, পৃঃ ৬ প্রখাত তাফসীরবিদ ইবনু জারীর বলেন, “জাহেলী যুগে প্রচলিত ও কুরআনে নিষিদ্ধ রিবা হ'ল কাউকে নির্দিষ্ট মেয়াদের জন্য খণ দিয়ে মূলধনের অতিরক্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করা”। আরবরা তাই-ই করত এবং নির্দিষ্ট ৪৮ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।