হাতে লেনদেন হয়; গমের বিনিময়ে গম বিক্রি করাও সুদ, তবে যদি তা হাতে-হাতে হয়; খেজুরের বিনিময়ে খজুর বিক্রি করাও সুদ, কিন্তু যখন তা হাতে-হাতে হবে, এবং যবের বিনিময়ে যব বিক্রি করাও সুদ তবে যখন তা হাতে-হাতে হবে, তখন সুদ হবে না। (১) পাদটীকা (১): একই ধরণের জিনিস হলে এর একটির বিনিময়ে অন্যটি ধার নেওয়া, ক্রয়-বিক্রয় “রেবা" বা সুদের অন্তর্ভক্ত। জিনিস একই ধরণের হলে তা নগদ ক্রয়-বিক্রয় করা উচিত, অর্থাৎ একটি জিনিস নিয়ে এ ধরণের অন্য জিনিস তৎখণাৎ আদায় করতে হবে। অবশ্য যদি কেউ সেই জিনিসের মূল্য দিতে চায়, তবে তা বাকীতে ক্রয়-বিক্রয় হতে পারে (অনুবাদক) এই সব হাদিসে যে পরস্পরবিররোধী এবং বিভ্রান্তিকর তথ্য আছে, তাতে কোনো সন্দেহ নেই। ইসলামী সুদের ব্যাপার যে জটিল, তার স্বীকারোক্তি হযরত উমরের বিবৃতিতে পাওয়া যায়: ইবনে কাসীর লিখেছেন: তাফসীর ইব্নে কাসীর, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, পৃঃ ৭৪৯। ক্রয়-বিক্রয়ের এই পদ্ধতিগুলোকে শরীয়তে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যেন সুদের মূল কর্তিত হয়। এগুলো নিষিদ্ধ হওয়ার কারণ বর্ণনায় আলেমদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ বলেছেন এক রকম এবং কেউ বলেছেন অন্য রকম। বাস্তব কথা এই যে, এটা একটা জটিল বিষয়। এমনকি হযরত উমার (রাঃ) বলেনঃ 'বড়ই দুঃখের বিষয় এই যে, তিনটি জিজ্ঞাস্য বিষয় পূর্ণভাবে আমার বোধগম্য হয়নি। বিষয় তিনটি হচ্ছেঃ দাদার উত্তরাধিকার, পিতা-পুন্রহীনদের উত্তরাধিকার এবং সুদের অবস্থাগুলো... ৪৭ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।