খেজুর দেওয়া হত, আমরা দু*সা” এক সা"_এর বিনিময়ে বিক্রি করতাম । নবী (সা.) বললেন, এক সা" এর পরিবর্তে দু'সা” এবং এক দিরহামের পরিবর্তে দু'দিরহাম বিক্রি করবে না। বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশন, বুখারী শরীফ, চতুর্থ খণ্ড, পৃঃ ৬৪, হাদীস ২০৩৯। আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ (র.)...মালিক ইব্ন আওস (রা.) থেকে বর্ণনা করেছেন যে, তিনি একবার এক দীনারের বিনিময় সার্ফ (১) এর জন্য লোক সন্ধান করছিলেন। তখন তালহা ইব্ন উবায়দুল্লাহ্ (রা.) আমাকে ডাক দিলেন। আমরা বিনিময় দ্রব্যের পরিমাণ নিয়ে আলোচনা করতে থাকলাম। অবশেষে তিনি আমার সঙ্গে সার্ফ করতে রাষী হলেন এবং আমার থেকে স্বর্ণ নিয়ে তার হাতে নাড়া-চাড়া করতে করতে বললেন, আমার খাযাঞ্জী গাবা (নামক স্থানে) হতে না আসা পর্যন্ত (আমার জিনিস পেতে) দেরী করতে হবে । এ সময়ে উমর (র.) আমাদের কথা-বার্তা শুনছিলেন। তিনি বলে উঠলেন, আল্লাহ্র কসম! তার জিনিষ গ্রহণ না করা পর্যন্ত তুমি তার থেকে বিচ্ছিন্ন হতে পারবে না। কারণ, রাসূলুল্লাহ্ সো) বলেছেন, নগদ নগদ না হলে স্বর্ণের বদলে স্বর্ণের বিক্রয় রিবা (সুদ) হবে। নগদ নগদ ছাড়া গমের বদলে গমের বিক্রয় রিবা হবে। নগদ নগদ ছাড়া যবের বদলে যবের বিক্রয় রিবা হবে। নগদ নগদ না হলে খেজুরের বদলে খেজুরের বিক্রয় রিবা হবে। পাদটীকা (১): স্বর্ণ-রৌপ্যের পরস্পর ক্রয়-বিক্রয়কে সার্ফ বলে। ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ, আবু দাউদ শরীফ, চতুর্থ খন্ড, পৃঃ ৩৫৫, হাদীস ৩৩১৫। "আবদুল্লাহ্ ইব্ন মাসলামা...”উমার (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ সোনার বিনিময়ে সোনা বিক্রি করা সুদের অন্তর্ভূক্ত, কিন্তু যদি তা হাতে- ৪৬ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।