Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

৩:১৩০ হে ঈমানদারগণ। তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পার। আল্লাহ যখন জানলেন যে, নিষেধাজ্ঞা সত্তেও ইহুদিরা চক্রবৃদ্ধি সুদের কারবার করত, তখন তাদের কঠোর সাজার ব্যবস্থা করলেন। ৪:১৬১ আর এ কারণে যে, তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এ কারণে যে, তারা অপরের সম্পদ ভোগ করতো অন্যায়ভাবে । বস্ততঃ আমি কাফেরদের জন্য তৈরী করে রেখেছি বেদনাদায়ক আযাব। এখন দেখা যাক ইসলামী সুদ বলতে কী বোঝায়। এই ব্যাপারে আমি এখন পর্যন্ত পরিষ্কার কোন বক্তব্য দেখিনি_না কোরানে, না অগ্তুণতি হাদিসে। কোরানের কোথাও সুদের যথোচিত সংজ্ঞা দেওয়া হয়নি। শুধু সুদকে হারাম এবং যারা সুদের ব্যবসা করে, তাদের বিরুদ্ধে কঠোর সাজার কথা লেখা হয়েছে। সুদের হিসাব কীভাবে করা হয়, তার কোনো আভাসই দেওয়া হয়নি কোরানে। তবে ওপরে উদ্ধৃত কোরানের এক আয়াত (৩:১৩০) থেকে ধারণা করা যায় যে, আধুনিক কালের মতই তখনও চক্রবৃদ্ধি সুদের প্রচলন ছিল। অনুমান করা যেতে পারে, এই চক্রবৃদ্ধি সুদ কেমন করে হিসাব করা হয়, সে বিষয়েও আরবের সুদের ব্যবসায়ীরা জানতো । এখানে ইসলামী সুদ কাকে বলা হয় সে ব্যাপারে কিছু হাদিস দেওয়া হল__ বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশন, বুখারী শরীফ, চতুর্থ খণ্ড, পৃঃ ২১, হাদীস ১৯৫০। আবু নুআঈম (র.)...আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের মিশ্রিত ৪৫ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।