Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বানু মুগীরার নিকট সুদ চাইতে থাকে । তারা বলেঃ ইসলাম গ্রহণের পর আমরা তা দিতে পারি না। অবশেষে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। মক্কার প্রতিনিধি হযরত আত্তাব বিন উসায়েদ (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-কে এই সম্বন্ধে পত্র লিখেন। এই পরিপ্রেক্ষিতে এই আয়াতটি অবতীর্ণ হয় এবং রাসূলুল্লাহ (সঃ) এটা লিখে পাঠিয়ে দেন এবং তাদের জন্য সুদ গ্রহণ অবৈধ ঘোষণা করেন। ফলে বানু আমর তাওবা করতঃ তাদের সুদ সম্পূর্ণরূপে ছেড়ে দেয়। এই আয়াতে এ লোকদের ভীষণভাবে ভয় প্রদর্শন করা হয়েছে যারা সুদের অবৈধতা জেনে নেয়া সত্তেও ওর উপর প্রতিষ্ঠিত রয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “কিয়ামতের দিন সুদখোরকে বলা হবে-_-“তোমরা অস্ত্র শস্ত্রে সঙ্জিত হয়ে আল্লাহ্‌র সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তিনি বলেনঃ “যে সময়ে যিনি ইমাম থাকবেন তাঁর জন্যে এটা অবশ্য কর্তব্য যে, যারা সুদ পরিত্যাগ করবে না তাদেরকে তাওবা করাবেন। যদি তারা তাওবা না করে তবে তিনি তাদেরকে হত্যা করাবেন।” হযরত হাসান বসরী (রঃ) ও হযরত ইবনে সীরীনেরও (রঃ) এটাই উক্তি। কী ভয়ানক কথা এখানে লেখা হয়েছে। চিন্তা করুন__বাংলাদেশে পাকা ইসলামী শাসন কায়েম হলে কী হতে পারে। ওপরের আয়াতগুলিতে যা বলা হয়েছে, তা হচ্ছে সাধারণ বা সরল স্ু্দ, অর্থাৎ যে সুদের হার ও পরিমাণ সর্বদা সমান থাকে। তার মানে এই সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় না। আল্লাহ যখন জানলেন যে, সুদ চক্রবৃদ্ধি আকারে বাড়তে পারে, তখন নামিয়ে দিলেন এই আয়াত: 8৪ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।