Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

লক্ষণীয় যে, যদিও আল্লাহ্‌ সদকে নিশ্চিহ্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ, তবুও আল্লাহ্‌ প্রতিজ্ঞা করেছেন, যে আল্লাহর নামে দান-খয়রাত করবে, আল্লাহ্‌ তাকে বর্ধিত ধন-সম্পদ দেবেন। এটা সুদের পর্যায়ে পড়ে কি না, আমরা পরে আলোচনা করব। ২:২৭৮ হে ঈমানদারগন, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক। ২:২৭৯ অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ্‌ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমরা নিজের মুলধন পেয়ে যাবে তোমরা কারও প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না। ওপরের দুটি আয়াতে আল্লাহ্‌ পাক মুমিনদের নির্দেশ দিচ্ছেন যে, যারা সুদখোর, তারা যেন স্বেচ্ছায় তাদের কাছে প্রাপ্য সুদ পরিহার করে নেয়। অর্থাৎ, সে সব সুদখোর মহাজনেরা শুধুমাত্র মূলধন ফেরত পাবে-__সুদ পাবে না। এর পরেও আরবের সুদখোরেরা তাদের সুদের ব্যবসা ছাড়তে গড়িমসি করতে থাকে। তখন আল্লাহ ক্রুদ্ধ হয়ে এসব টাকার লেনদেনকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধের আদেশ তিনি তাঁর নবীকে দিয়ে দেন। এই আয়াতগুলোর প্রসঙ্গ হচ্ছে; তাফসীর ইব্নে কাসীর, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, পৃঃ ৭৫৫। সাকীফ গোত্রের বানু আমর বিন উমায়ের ও বানু মাখযুম গোত্রের বানু মুগীরার সম্বন্ধে এই আয়াতটি অবতীর্ণ হয়। অজ্ঞতার যুগে তাদের মধ্যে সুদের কারবার ছিল। ইসলাম গ্রহণের পর বানু আমর ৪৩ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।