Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশন, সুনানু ইবনে মাজাহ্‌, দ্বিতীয় খণ্ড, পৃঃ ৩২৩, হাদীস ২২৭৩। আবু বকর ইবন আবু শায়বা (র)...আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ মিরাজের রাতে আমি এমন এক কাওমের পাশ দিয়ে গমন করি, যাদের পেট ছিল ঘরের মত, যার মধ্যে বিভিন্ন রকমের সাপ বাইরে থেকে যাচ্ছিল আমি জিজ্ঞাসা করি, জিবরাঈল, এরা কারা? তিনি বলেনঃ এরা সুদখোর। বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশন, সুনানু ইবনে মাজাহ্‌, দ্বিতীয় খণ্ড, পৃঃ ৩২৩, হাদীস ২২৭৪। “আবদুল্লাহ ইবন সাঈদ (র)..আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ সুদ হলো সত্তর প্রকারের পাপের সমষ্টি। তার সবচেয়ে সহজটি হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। এতদসত্েও নবীর যুগের আরবেরা লোভনীয় সুদের ব্যবসা ছাড়েনি। নবীর অনেক নিকটাত্মীয় সুদের কারবার করতেন। এঁদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ছিলেন নবীর চাচা আল-আব্বাস। তাই আল্লাহ্‌ নামিয়ে দিলেন এই আয়াত: ২:২৭৬ আল্লাহ্‌ তাআলা সুদকে নিশ্চিহ করেন এবং দান-খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ্‌ পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে। ইব্নে কাসিরের ব্যাখ্যা অনুযায়ী এই আয়াতের প্রসঙ্গ হচ্ছে: তাফসীর ইব্নে কাসীর, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, পৃঃ ৭৫২। আল্লাহ তা'আলা বলেন যে তিনি সদকে সমূলে ধ্বংস করেন। অর্থাৎ হয় ওটাকেই সরাসরি নষ্ট করেন, না হয় ওর বরকত নষ্ট করে থাকেন। দুনিয়াতেও ওটা ধবংসের কারণ হয় এবং পরকালেও শাস্তির কারণ হয়। ৪২ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।