Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ইব্নে কাসিরের বর্ণনায়: তাফসীর ইব্নে কাসীর, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, পৃঃ ৭৪৭। মিরাজের রাত্রে রাসূলুল্লাহ (সঃ) কতকগুলো লোককে দেখেন যে, তাদের পেট বড় বড় ঘরের মত। তিনি জিজ্ঞেস করেনঃ এই লোক গুলো কে? বলা হয় এর সুদখোর । সহীহ বুখারীর একটা হাদীস উল্লেখ করে ইব্নে কাসীর আরও লিখেছেন: তাফসীর ইব্নে কাসীর, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, পৃঃ ৭৪৭। অন্য বর্ণনায় রয়েছে যে, তাদের পেট সর্পে পরিপূর্ণ ছিল যা বাহির হতে দেখা যাচ্ছিল। সহীহ বুখারী শরীফের মধ্যে সুদীর্ঘ নিদ্রার হাদীসে হযরত সুমরা” বিন জুনদুব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সোঃ) বলেছেনঃ “যখন আমি লাল রং বিশিষ্ট একটি নদীতে পৌঁছি যার পানি রক্তের মত লাল ছিল, তখন আমি দেখি যে, কয়েকটি লোক অতি কষ্টে নদীর তীরে আসছে। কিন্তু তীরে একজন ফেরেশতা বহু পাথর জমা করে বসে আছেন এবং তাদের মুখ ফেড়ে এক একটি পাথর ভরে দিচ্ছেন। তারপর সে পলায়ন করছে। অতঃপর পুনরায় এই রূপই হচ্ছে। আমি জিজ্ঞেস করে জানতে পারি যে, তারা সুদখোরের দল। তাদের এই শাস্তির কারণ এই যে, তারা বলতো সুদ ব্যবসায়ের মতই। তাদের এই প্রতিবাদ ছিল শরীয়তের উপর এবং আল্লাহ তা'আলার নির্দেশের উপর । তারা সুদকে ক্রয় বিক্রয়ের মত হালাল মনে করতো। [আগ্রহী পাঠকেরা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বুখারী শরীফ, দ্বিতীয় খন্ড, পৃঃ ৪২৭, হাদীস ১৩০৩ পড়ে নিতে পারেন] এখানে সুদের পরিণামের আরও কয়েকটি ভয়াবহ ইসলামী চিত্র দেওয়া হল: ৪১ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।