Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অনেকেই বলে থাকেন, একজন সাচ্চা মুমিনের উচিত হবে মাসে একবার কোরান তেলায়াত করা । তাহলে বছরে বারো বার, এবং তার জীবদ্দশায় হবে এই প্রকার-__ ১৬ ৫০৫ ৬৫০ গুণ ১২ গুণ ৭৫ - ১৪ ৮৫৫ ০৮৫ ০০০ (প্রায় ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটি) এই অবিশ্বাস্য নেকী পাওয়া কল্পনারও বাইরে । এর অর্থ হচ্ছে, এক মুমিন যত পাপই করুক না কেন, নামায, কোরান তেলাওয়াত দ্বারা সমস্ত পাপের থেকে সে মুক্তি পাবেই। আর সর্বশেষ পন্থা হচ্ছে, শুধু একবার হজ্ব করলেই সমস্ত পাপ আল্লাহ্‌ পাক ধুয়ে মুছে সাফ করে দেবেন। এই হিসেব থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি, কেন সমস্ত ইসলামী বিশ্ব পাপ এবং দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। শেষ প্রশ্ন হতে পারে_নবী করীম কি কোনো পাপ করেছেন কিংবা এখনও করে চলেছেন? আমরা কোরানে দেখি যে, আল্লাহ্‌ তা'লা নিজেই স্বীকার করেছেন যে, তাঁর সবচাইতে প্রিয় নবী অনেক পাপ করেছেন। দেখুন: ৪০:৫৫ অতএব, আপনি সবর করুন। নিশ্চয় আল্লাহ্‌র ওয়াদা সত্য। আপনি আপনার গোনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল-সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করুন। ৩৭ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।