Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এবং অশালীন কথাবার্তা ও গ্তনাহ থেকে বিরত রইল, সে নবজাতক শিশু, যাকে তার মা এ মুহুর্তেই প্রসব করেছে, তার ন্যায় নিষ্পাপ হয়ে ফিরবে। আরও একটি হাদিস দেখা যাক: এহিয়াও উলুমিদ্দীন, বাংলা অনুবাদ মাওলানা মুহিউদ্দিন খান.দ্বিতীয় খণ্ড, পৃঃ ১৭। হযরত আলী (রাঃ) বলেনঃ যে ব্যক্তি নামাযে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, সে প্রত্যেক হরফের বদলে একশটি সওয়াব পায়। যে নামাযে বসে কোরআন তেলাওয়াত করে সে প্রত্যেক হরফের বদলে পঞ্চাশটি সওয়াব পায় এবং যে ওযু ছাড়া পাঠ করে সে দশটি নেকী পায়। রাতের বেলায় নামাযে দাঁড়িয়ে পড়া সর্বোত্তম । কেননা, রাতের বেলায় মন খুব একাগ্র থাকে। উইকিপিডিয়া ঘাঁটাঘাঁটি করে জানা গেল যে, কোরানে ৩৩০ ১১৩টি হরফ আছে; হরফ বলতে এখানে আরবি হরফই বলা হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই-_কারণ কোরানের অনুবাদ, সে যে ভাষায়ই হউক না কেন, তা" নাকি কোরান নয়_-এটা সব ইসলামী পণ্ডিতদের অভিমত। দেখা যাক, একবার কোরান তেলাওয়াত সম্পন্ন করলে কতটুকু সওয়াব বা পুণ্য পাওয়া যাবে। ধরা যাক, সে নামাযে বসে সম্পূর্ণ কোরান তেলাওয়াত করল। আর যদি সে আংশিক কোরান তেলাওয়াত করে, তবে নিচের হিসাবটি সংশোধন করে নিতে হবে। ৫০ গুণ ৩৩০ ১১৩ ০১৬ ৫০৫ ৬৫০ (ষোল মিলিয়নেরও বেশী) ৩৬ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।