Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অনেক পাপই অযুর সাথে মুছে ফেলা হয়। যেমন, দুই হাত ধৌতের সময় দুই পাপ ধৌত হয়ে যায়...এই রকম ভাবে একবার অযু করলে ন্যুনতম বারোটি পাপ আল্লাহ্‌ পাক ক্ষমা করে দেন। অযু শেষে আবার নতুন করে পাপ করা চলবে, এই চক্র চলবে দিন রাত সব সময়ই। কিন্তু এই বারো পাপের চাইতেও অসংখ্য পাপ এক মুমিন দৈনিক করে থাকে । এই সব অগুনতি পাপ থেকে মুক্তির কী উপায়? এর এক সহজ উত্তর হচ্ছে সালাত। দেখুন এই হাদিস: সহীহ মুসলিম, বাংলাদেশ ইসলামীক সেন্টার ঢাকা, খণ্ড ২, পৃঃ ৩২২, হাদীস ১২৪০। আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাযের শেষে তেত্রিশবার আল্লাহ্‌র তাসবীহ বা পবিত্রতা বর্ণনা করবে, তেত্রিশবার আল্লাহ্‌র তাহমীদ বা প্রশং করবে এবং তেত্রিশবার তাকবীর বা আল্লাহ্‌র মহত্ব বর্ণনা করবে আর এইভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে-_“লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লাহু-লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি ইয়েন কাদীর” অর্থাৎ আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ নেই। তিনি একক ও লা- শারীক। সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তিনিই। সব প্রশংসা তাঁরই প্রাপ্য। তিনি সবকিছু করতে সক্ষমতার গোনাহ্‌সমূহ সমুদ্রের ফেনারাশির মত অসংখ্য হলেও মাফ দেওয়া হয়। ৩৪ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।