Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

মজার ব্যাপারই বটে! অন্য এক হাদিসে ২৭ গণের স্থলে ২৫ গুণ বলা হয়েছে, যেমন উক্ত হাদিস বই-এর ৬১৮ নম্বর হাদীস। এখন আরও একটি হাদিস পড়া যাক: ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ, বুখারী শরীফ, দ্বিতীয় খণ্ড, পৃঃ ৫৮ হাদীস ৬১৮। মূসা ইব্ন ইসমাঈল (র.)..আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেনঃ কোন ব্যক্তির জামা'আতের সাথে সালাতের সওয়াব, তার নিজের ঘরে বাজারে আদায়কৃত সালাতের সাওয়াব দ্বিগুন করে পঁচিশ গুন বাড়িয়ে দেয়া হয় (১)। এর কারণ এই যে, সে যখন উত্তমরূপে উধু করল, তারপর একমাত্র সালাতের উদ্দেশ্যে মসজিদে রওয়ানা করল তার প্রতি কদমের বিনিময়ে একটি মর্তবা বৃদ্ধি করা হয় এবং একটি গুনাহ মাফ করা হয়। সালাত আদায়ের পর সে যতক্ষণ নিজ সালাতের স্থানে থাকে, ফিরিশ্তাগণ তার জন্য এ বলে দু'আ করতে থাকেন-_-“হে আল্লাহ্‌! আপনি তার উপর রহমত বর্ষণ করুন এবং তার প্রতি অনুগ্রহ করুন।” আর তোমাদের কেউ যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে সালাতে রত বঅলে গণ্য হয়। পাদটীকা (১): এ হাদীসে শুধু পঁচিশ গুণ বৃদ্ধি হওয়াই বলা হয়নি, বরং দ্বিগুণ করে পঁচিশ গুন বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। নিচের হাদিসটি পড়া যাক: ৩০ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।