এক মুমিন তার জীবিতকালে ন্য[নতম কতবার নামায আদায় করবেন, তার একটু হিসাব করা যাক। ইসলামী বিধান অনুযায়ী, নামায শিক্ষা শুরু হয় একজন শিশু যখন সাত বছর বয়সী হয়। আর দশ বছরে উপনীত হলে নামায ফরজ বা বাধ্যতামূলক হয়ে যায়। নিয়মিত নামায না পড়লে দশ বছর থেকে মারধোরও করা যেতে পারে। ধরা যাক, এক মুমিনের আয়ুক্কাল পচাশি (৮৫) বছর। অর্থাৎ পঁচাশি বছর পর্যন্ত একাধারে দৈনিক পাঁচবার তাকে নামায আদায় করতে হবে। সুতরাং জীবিত থাকাকালীন নামায আদায়ের সময় হবে ৮৫-১০ - ৭৫ বছর। এক বছরে ৩৬৫ দিন হিসাবে ধরা যাক। সর্বমোট নামায আদায় করতে হবে ৭৫ গুণ ৫ গুণ ৩৬৫ - ১৩৬ ৮৭৫ বার বা ১ লক্ষ ছত্রিশ হাজার আটশত পঁচাত্তর বার। এই হিসাব ধরা হয়েছে- শুধুমাত্র ঘরে, একাকী নামায আদায়ের ওপর । এই হিসাবে প্রতি শুক্রবার অর্থাৎ জুমার নামায ও অত্যধিক নফল নামায বাদ দেওয়া হয়েছে। এক বছরে ৫২ জুমা নামায হবে। তাহলে সারা জীবনে জুমার নামাজ পড়তে হবে ৭৫ গুণ ৫২ - ৩ ৯০০ বার। এই সংখ্যাটি ওপরে নির্ণীত সংখ্যার সাথে যোগ করা যেতে পারে। জুমার নামায ২৮ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।