ইসলামী বর্ষপঞ্জীর আরও অনেক দ্যর্থকতা বা অস্পষ্টতার পরিচয় পাওয়া যায় এই কয়েকটি আয়াতে: ২৯:১৪ আমি নৃহ আঃ)-_কে তাঁর সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম । তিনি তাদের মধ্যে পঞ্ধাশ কম এক হাজার বছর অবস্থান করেছিলেন। অতঃপর তাদেরকে মহাপ্লাবন গ্রাস করেছিল। তারা ছিল পাী। ১৮:২৫ তাদের উপর তাদের গুহায় তিনশ" বছর অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে। তাজ্জবের ব্যাপার হচ্ছে আল্লাহ্ পাক সরাসরি নির্ভুলভাবে বলতে পারেন না কত সময় লেগেছিল-_তাই ঘুরিয়ে পেঁচিয়ে এই অদ্ভুত ভাষা ব্যবহার করেছেন। এখন চিন্তা করুন চিকিৎসা ক্ষেত্রে অথবা গাড়ি বা বাড়ি কিনবার সময় যদি এই ধরনের ভাষা ব্যবহার করা হয়, তবে তার পরিণতি কী হতে পারে। এইসব বিভ্রান্তিমূলক গণনা কিসের ওপর প্রতিষ্ঠিত, তা আল্লাহ্ তা'আলা জানাননি। এই বিড়ম্বনা এড়াতে আজকাল অনেক ইসলামী পণ্তিত বলেন_বৎসরগুলি চন্দ্র এবং সৌর গণনার ওপর । কী বিচিত্র যুক্তি! কিন্তু রূপান্তরিত গণনা করলেও আমরা এই দুই সংখ্যা এক পাব না। এখানে একটা উদাহরণ দিচ্ছি। আয়াত ২৯:১৪ দেখুন: আমরা আগেই দেখেছি, এক সৌর বছরে আছে ৩৬৫ দিন আর এক চন্দ্র বছরে আছে ৩৫৪ দিন (লিপ ইয়ার বাদে)। মনে রাখতে হবে এক দিনের সময় মাপ একই হতে হবে অর্থাৎ এক দিন - ২৪ ঘণ্টা তা সৌর বছরই হোক বা চন্দ্র বছরই হোক। ২৫ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।