সেই জন্য কোনো কোনো ইসলামী মাস ধরা হয় ২৯ দিন আর কোনো কোনো ইসলামী মাস ধরা হয় ৩০ দিন- অনেকটা ইংরেজি বর্ষপঞ্জীর পদ্ধতিতে । তাহলে অসুবিধাটা কোথায়? লক্ষ্য করুন যে, ইংরেজি মাসগ্তলোতে কত দিন হবে, তা অনেক আগে থেকেই নির্ধারিত হয়েছে: যেমন, জানুয়ারি - ৩১ দিন, ফেব্রুয়ারি - ২৮ দিন (লিপ-ইয়ার ছাড়া), মার্চ - ৩১ দিন, এপ্রিল - ৩০ দিন...ইত্যাদি। এই পদ্ধতি বিশ্বের সর্বত্র একইভাবে পালন করা হয়। তাই যে সব আচার-অনুষ্ঠান ইংরেজি বর্ষপঞ্জীর ওপর প্রতিষ্ঠিত, সেগুলি প্রতি বছর এ একই দিনে পালিত হয়, কোনো ব্যতিক্রম হয় না। তাই ইংরেজি বর্ষপঞ্জী নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই। কিন্ত ইসলামী গণনা পদ্ধতি এমন নয়। ইসলামী মাসের গণনা শুরু হয় চাঁদ দেখা গেল বা দেখা গেল না এর ওপর । ইসলামী দিন গণনা শুরু হয় সন্ধ্যায়, চাঁদ দেখার পর। যদি মাসের ২৯ দিনে সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়, তবে এ মাস হবে ২৯ দিন, আর যদি না দেখা যায়, তবে এ মাসটি হবে ৩০ দিন। এই জন্যই কোনো কোনো বছর ২৯টি রোজা হয় আর কোনো কোনো বছর রোজা হয় ৩০ টি, আবার কোনো কোনো বছর ২৮ দিনও । এমনও হয় যে, কোনো বছর দুইবার রমজানের শুরু হয় এবং ঈদও হয় দুইবার। আমাদের জীবদ্দশাতেই হয়তো অনেকেই তা পর্যবেক্ষণ করেছি। লক্ষ্য করবেন যে, এক সময় রমজান পালিত হচ্ছে হাড় কাঁপানো শীতকালে, আবার এক সময় রমজান পালিত হচ্ছে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়। আর যখন এক ইসলামী দেশে ঈদ বা রমজান শুরু হয়, অন্য আর এক (এমনকি পার্শ্ববর্তী দেশেও) দেশে তা হয় না। ২৪ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।