ইসলামী বর্ষপঞ্জী চান্দ্র বংসরের ওপর প্রতিষ্ঠিত। এই ব্যবস্থা ইসলামের আগমনের অনেক আগে থেকেই প্রচলিত ছিল। ইসলামী বর্ষপঞ্জীতে আছে ৩৫৪ অথবা ৩৫৫ দিন। এই তারতম্যের কারণ হচ্ছে__গ্রেগরিয়ান (বর্তমান ইংরাজি) বর্ষপঞ্জীর মতো ইসলামী বর্ষপঞ্জীতেও লিপ-ইয়ারের ব্যাবস্থা আছে। এই ইসলামী লিপ ইয়ার হয় প্রতি সাত বছরে এক বার। আল্লাহ্ তা'আলা কোরানে বলেছেন, ইসলামী বর্ষপঞ্জী গণনা চন্দ্রের ওপর নির্ভর করে। ১০:৫ তিনিই সে মহান সন্তা, যিনি বানিয়েছেন সূর্যকে উজ্ভ্বল আলোকময়, আর চন্দ্রকে ম্লিপ্ধ আলো বিতরণকারীরূপে এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মনযিলসমূহ, যাতে করে তোমরা পার বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ্ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে। তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে। মনে রাখতে হবে চন্দ্রের আবর্তন চক্র (সাইকেল) হচ্ছে ২৮ দিন। সেই মতে, এক বৎসরে ইসলামী দিনের সংখ্যা হওয়া উচিত ১২ গুণ ২৮ - ৩৩৬ দিন। এখন ৩৫৪ কে ১২ দিয়ে ভাগ করলে আমরা পাই ২৯.৫ দিন। ৩৫৫ কে ১২ দিয়ে ভাগ করলে আমরা পাই ২৯.৫৮ দিন। তাহলে দেখা যাচ্ছে, ইসলামী বর্ষপঞ্জী কোনোভাবেই চন্দ্রের আবর্তন-চক্র পালন করছে না। ২৩ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।