Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

মুহররম, সফর, রবিউল-আওয়াল, রবিউল-আখির, জামাদউল-আওয়াল, জামাদিউল- ইসলামের আগমনের অনেক আগে থেকেই আরব বেদুইনরা ঠিক করেছিল যে, তারা সারা বছর রক্তপাত করবে না। তাই তারা বৎসরের চারটি মাসকে 'নিষিদ্ধ' বা পবিভ্র মাস হিসেবে স্বীকৃতি জানিয়েছিল। এই চারটি মাস হচ্ছে_জ্বেল-কদ, জ্বেল-হজ্ব, মুহররম এবং রজব। মুহাম্মদের আগমনের পূর্বে কোনো আরব গোষ্ঠী কখনই এই নিয়ম ভঙ্গ করেনি, যতই শক্রতা থাকুক না কেন বিভিন্ন গোত্রের মাঝে । যতটুকু জানা যায়, একমাত্র নবী মুহাম্মদই একতরফাভাবে অনেক সময় এই নিয়ম ভঙ্গ করেছেন_এই সব নিষিদ্ধ মাসগুলিতে যুদ্ধ চালিয়েছেন এবং রক্তপাত ঘটিয়েছেন। আল্লাহ পাক নিজেই পৌত্তলিক আরবদের দ্বারা প্রতিষ্ঠিত এই সব সম্মানের মাসগুলিকে সম্মানের মাস হিসেবে স্বীকার করে নিয়েছেন। ৯:৩৬ নিশ্চয় আল্লাহ্‌র বিধান ও গণনায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে । তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সূপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ কর সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ্‌ মুত্তাকীনদের সাথে রয়েছেন। কিন্তু আল্লাহ্‌ পাক কোরানের কোথায়ও পরিষ্কারভাবে জানাননি এই সম্মানিত মাসগুলি কোন কোন মাস। এখন আমরা দেখব কী বিচিত্র এই ইসলামী বর্ষপঞ্জী। ২২ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।