Islami Patigonit Abul Kashem
/ 77
📝 Text 📖 PDF

ইসলামী বর্ষপঞ্জী বা ক্যালেপ্তার প্রতি বংসর ইসলামী বিশ্বে এক দারুণ বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যখন দেখা যায় যে, বিভিন্ন দেশে ঈদ পালিত হচ্ছে বিভিন্ন দিনে। যেদিন সৌদি আরবে ঈদ পালিত হয়, হয়তো তার এক বা দুই দিন পরে বাংলাদেশে ঈদ পালিত হয়। অনেক সময় এই সময়ের তারতম্য দুইদিনেরও বেশি হতে পারে । রমজান বা রোজা রাখা নিয়েও এই পরিস্থিতি । আমার জানা মতে, বর্ষপঞ্জী নিয়ে ইসলাম ছাড়া এই ধরণের বিদঘুটে পরিস্থিতি অন্য কোনো ধর্ম বা সমাজব্যবস্থায় নেই। এই বিভ্রান্তিকর পরিস্থিতির কোনো সমাধান আজ পর্যন্ত ইসলামী বিশ্ব করেনি বা করতে রাজি নয়। তার কারণ কী? আল্লাহ পাক কি এই ধরণের বিভ্রান্তি চান? আমরা দেখব, কেন এই সমস্যা কেয়ামত অবধি বিদ্যমান থাকবে । ইসলামী পাটিগণিত যে কেমন অনির্ভরযোগ্য, তা এই ইসলামী বর্ষপঞ্জীর হাল থেকেই বোঝা যাবে। ইসলামী বর্ষপঞ্জী শুরু হয় খিঃ ৬২২ সালে (উইকিপিডিয়া)। এই বর্ষপঞ্জী শুরু হয় নবী মুহাম্মদের মদিনায় হিজরির দিন থেকে । এই দিন, যথা ১৭ই জুলাই ৬২২ থেকে এই হিজরি বর্ষপঞ্জী শুরু। অর্থাৎ, ১৭ই জুলাই ৬২২ হচ্ছে ইসলামী হিজরি পহেলা (১) মুহররম হিজরি ১ সন। হিজরি বর্ষপঞ্জীতে বারোটি মাস নির্ধারিত হয়েছে: যথা__ ২১ ধর্মকারী ইবুক

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.