Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এই যে, এ বস্তকে বলেন-“হও' আর তেমনই হয়ে যায়। (৩৬:৮২) অন্য জায়গায় বলেনঃ অর্থাৎ “যখন আমি কোন বস্তু (সৃষ্টির) ইচ্ছে করি তখন আমার কথা এই যে, আমি তাকে বলি-_'হও' আর তেমনই হয়ে যায়।” (১৬:৪০)অন্যত্র ইরশাদ হচ্ছেঃ অর্থাৎ “চোখের উকি দেয়ার মত আমার একটি আদেশ মাত্র।” (৫৪:৫০) [তাফসীর ইব্নে কাসীর, খণ্ড ১, ২, ৩, পৃঃ ৩৭৯]। আল্লাহর সৃষ্টি-বিভ্রান্তি নিয়ে একটি হাদিস উল্লেখ করা যেতে পারে। “আবদুল্লাহ্‌ ইবন্‌ 'আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি যে, আল্লাহপাক আকাশমগুলী ও ভূখণ্ড সৃষ্টির পথ্গাশ হাজার বছর পূর্বে তাক্দীরসমূহ নির্ধারণ করে রেখেছেন। (মুসলিম, তাবারাণী ও তিরমিযী, তিনি হাদীসটি হাসান ও সহীহ বলে মন্তব্য করেছেন ।) [মুসনাদে আহমদ: প্রথম খণ্ড: তকদির অধ্যায়, পৃঃ ১০৩, হাদীস ১] পঞ্চাশ হাজার বছর কে ৩৬৫ দিয়ে গুণ করলে আমরা পাই ১৮ ২৫০ ০০০ (১৮.২৫ মিলিয়ন) বা প্রায় ১.৮ কোটি দিন। আর এদিকে কোরানে দেখা যাচ্ছে ভূ-মণ্ডল ও নভোমগ্ল তৈরি করতে আল্লাহ্‌র লেগেছে মাত্র ছয় অথবা আট দিন। আধুনিক কালে পশ্চিমা দেশে অবস্থানরত কিছু ইসলামি পণ্তিত ব্যাপারটা টের পেয়ে বলতে শুরু করেছেন যে, আল্লাহ্‌র সৃষ্টি নিয়ে যে সব দিন উল্লেখ, তা আসলে দিন (অর্থাৎ ২৪ ঘণ্টার দিন) নয়। এগুলো হচ্ছে পর্ব__অর্থাৎ ছয় অথবা আট পর্ব। ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।