Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ, আল্লাহ্‌ প্রথমে ভূমগ্ুল এবং এর সাথে জড়িত সব কিছু তৈরি করলেন। তারপর তৈরি করলেন সপ্ত-আকাশ-_সময় - ০ দিন। আল্লাহ্র এই খামখেয়ালিপনার ব্যাপারে ইব্নে কাসীরের মন্তব্য উল্লেখযোগ্য । যেমন ২:২৯ আয়াত সম্পর্কে ইব্নে কাসীর লিখেছেন: এ আয়াত দ্বারা জানা যাচ্ছে, যে মহান আল্লাহ্‌ প্রথমে পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর সাতটি আকাশ নির্মাণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি, অট্টালিকা নির্মাণের এটাই নিয়ম যে, প্রথমে নির্মাণ করা হয় নীচের অংশ এবং পরে উপরের অংশ। মুফাস্সিরগণ এর ব্যাখ্যা দিয়েছেন যা ইনশাআল্লাহ এখনি আসছে। কিন্তু এটা বুঝে নেয়া উচিত যে, আল্লাহ্‌ পাক অন্য স্থানে বলেছেনঃ “আচ্ছা! তোমাদেরকে সৃষ্টি করাই কি কঠিন কাজ, নাকি আসমান? আল্লাহ্‌ ওটা (এরূপে) নির্মাণ করেছেন যে, ওর ছাদ উচু করেছেন এবং ওকে সঠিকভাবে নির্মাণ করেছেন। আর ওর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন ওর দিনকে প্রকাশ করেছেন এরপর জমীনকে বিছিয়ে দিয়েছেন। তা হতে পানি ও তৃণ বের করেছেন এবং পর্বত সমূহ স্থাপন করেছেন। (তিনি এসব কিছু করেছেন) তোমাদের ও তোমাদের পশুপালের উপকারের জন্যে।” [৭৯:২৭- ৩৩]। এ আয়াতে আল্লাহ বলেছেন যে, তিনি আকাশের পরে যমীন সৃষ্টি করেছেন। [তাফসীর ইব্নে কাসীর, খণ্ড ১, ২, ৩, পৃঃ ২১৪]। ইব্নে কাসীর আরও লিখেছেন: কেউ কেউ বলেছেন যে, পরবর্তী আয়াতটিতে আসমানের সৃষ্টির পরে যমীন বিছিয়ে দেয়া ইত্যাদি বর্ণিত হয়েছে, সৃষ্টি করা নয়। তাহলে ঠিক আছে যে, ১৭ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।