২:২৯ তিনিই সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমীনে রয়েছে সে সমস্ত। অতঃপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তৃতঃ তিনি তৈরী করেছেন সাত আসমান । আর আল্লাহ্ সবিষয়ে অবহিত। [তফসীর মাআরেফুল কোরআন বাংলা (অনুবাদ ও সংক্ষিপ্ত তফসীর), হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী" (রহঃ), অনুবাদ মাওলানা মুহিউদ্দীন খান] এখানে আল্লাহ তা'আলা এই সব সৃষ্টির সময় উল্লেখ করেননি। অর্থাৎ আল্লাহ্ প্রথমে ভূমণ্ডল এবং এর সাথে জড়িত সব কিছু তৈরি করলেন। তারপর তৈরি করলেন সপ্ত-আকাশ-_সময় - অনির্দিষ্ট। অবশ্য, অনেকেই বলতে পারেন যে, এই আয়াতে শুধু সৃষ্টি-সংবাদ বা তথ্যই দেয়া হয়েছে_কোনো সময় দেওয়া হয়নি। আমরা এটাও অনুমান করে নিতে পারি, আল্লাহ্ তাৎক্ষণিকভাবে এইসব তৈরি করেছেন। কারণ আল্লাহ কয়েক জায়গায় লিখেছেন যে, তিনি চাইলেই তা সাথে সাথে হয়ে যায়। যেমন: ১৯:৩৫ আল্লাহ্ এমন নন যে, সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র ও মহিমাময় সত্তা, তিনি যখন কোন কাজ করা সিদ্ধান্ত করেন, তখন একথাই বলেন: হও এবং তা হয়ে যায়। [তফসীর মাআরেফুল কোরআন (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসীর), হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শাফী” (রহঃ), অনুবাদ মাওলানা মুহিউদ্দীন খান] ১৬ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।