এই আয়াতে আল্লাহ্ পাক পরিষ্কার বলেছেন, পৃথিবী ও আকাশসমূহ সৃষ্টি করতে তাঁর ছয়দিন লেগেছে। নভোমগ্তল বলতে আল্লাহ্ কী বোঝাচ্ছেন, তা পরিষ্কার নয়। তাফসিরবিদগণ নভোমপগ্ডলকে সপ্ত-আকাশই মনে করেন। আধুনিক বিজ্ঞানের সাথে যে এর কোনো যোগাযোগ নেই, তা বলার দরকার নেই। কোরানের অনেক আয়াতেই আকাশকে ছাদ বলা হয়__অর্থাৎ পৃথিবীর উপরে রয়েছে সাতটি ছাদ। যেমন এই আয়াত: ৪০:৬৪ আল্লাহ্ পৃথিবীকে করেছেন তোমাদের বাসস্থান, আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিযিক। তিনি আল্লাহ্, তোমাদের পালনকর্তা । বিশ্বজগতের পালনকর্তা, আল্লাহ্ বরকতময় । [তফসীর মাআরেফুল কোরআন (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসীর), হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শাফী' (রহঃ), অনুবাদ মাওলানা মুহিউদ্দীন খান] তাই ৭:৫৪ আয়াতে ছয়দিনের সৃষ্টি বলতে পৃথিবী এবং তার উপরের সাতটি ছাদের কথাই বলা হয়েছে। আরও অনেকগুলো আয়াতে আল্লাহ্ ছয়দিনে পৃথিবী ও নভোমগুল সৃষ্টির কথা বলেছেন। এই সব আয়াতগুলো হচ্ছে: ১০:৩, ১১:৭, ২৫:৫৯, ৫০:৩৮, ৫৭:৪1 এখানে লক্ষণীয় যে, ৭:৫৪, ১০:৩, ১১:৭, ৫০:৩৮, ৫৭:৪ আয়াতগুলিতে আল্লাহ্ বলেছেন_ প্রথমে নভোমগুল সৃষ্টি হয়েছে, তার পর ভূমণ্ডল বা পৃথিবী । অর্থাৎ, নভোমগুল (প্রথম) + ভূমগ্ল (দ্বিতীয়) সৃষ্টির সময় - ৬ দিন। ১৩ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।