মুসলিম আচার ধর্ম ২৫ শুধু বিছমিল্লাহ সহ ফাতেহা পাঠ করিয়া বসিয়া যাইবে, বসিয়া আত্তাহিয়াত, দরূদ ও দোওয়ায়ে মাছুরা পড়িয়া ছালাম ফিরাইয়া মুনাজাত করতঃ নামাজ শেষ করিবে । নামাজের ওয়াক্ত ও রাকায়াত সমূহ ফজরের নামাজ-৪ রাকায়াত ২ রাকায়াত ছুন্নত (মোয়াক্কাদা), ২ রাকায়াত ফরজ । জোহরের নামাজ-১২ রাকায়াত ৪ রাকায়াত ছুন্নত (মোয়াক্কাদা), ৪ রাকায়াত ফরজ, ২ রাকায়াত ছুন্নত (মোয়াক্কাদা), ও ২ রাকায়াত নফল । আছরের নামাজ-৮ রাকায়াত ৪ রাকায়াত ছুন্নত (জায়েদা), ৪ রাকায়াত ফরজ । মাগরিবের নামাজ-৭ রাকায়াত ৩ রাকায়াত ফরজ, ২ রাকায়াত ছুন্নত (মোয়াক্কাদা), ২ রাকায়াত নফল। এশারের নামাজ-১২ রাকায়াত ৪ রাকায়াত ছুন্নত (জায়েদা), ৪ রাকায়াত ফরজ. ২ রাকায়াত ছুন্নত (মোয়াক্কাদা), ২ ন্নাকায়াত নফল । বিতিরের নামাজ-৩ রাকায়াত ৩ রাকায়াত ওয়াজিব । জুমার নামাজ-১৮ রাকায়াত ২ রাকায়াত তাহিয়াতুল অজু (নফল), ২ রাকায়াত দখুলিল মছজিদ (নফল), 8 রাকায়াত কবলিল জুমা (ছুন্নতে মোয়াক্কাদা), ২ রাকায়াত জুমা (ফরজ), ৪ রাকায়াত বাদিল জুমা (ছুন্নতে মোয়াক্কাদা), ২ রাকায়াত ওয়াক্তিছ্ুন্নত, ২ রাকায়াত নফল ।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।