অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম প্রকাশের ভূমিকা আহমেদ দিদাত রচিত “আল-কোরআন দি আলটিমেট মিরাকল্‌ (AL QURAN THE ULTIMATE MIRACLE) পড়ার পর মনে হলো বইটি বাংলায় অনুবাদ করা হলে আমাদের দেশের মুসলমান ভাইয়েরা পবিত্র কোরআন যে অলৌকিক কিতাব, আল্লাহর মহিমা এবং আমাদের নবী হযরত মোহাম্মদ (সা) যে খাতামুন্নবাবিয়্রীন এবং রাহমাতাল্লিল আলামীন এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বিদেশের বহু অমুসলিম চিন্তাবিদ, লেখক ও দার্শনিক এবং বহু দেশের শিক্ষিত ও উচ্চ শিক্ষিত লোকদের ধারণা, কোরআন হযরত মোহাম্মদ (সা)-এর রচনা । এই সম্পর্কে বইয়ে অনেক উদ্ধৃতি তুলে ধরেছেন মূল লেখক আহমেদ দিদাত। পবিত্র কোরআন যে মানুষের রচনা নয়, এমন কি হযরত মোহাম্মদ (সা)-এর রচনাও নয়, এটা যে আল্লাহ্র কালাম অর্থাৎ আল্লাহ্‌ই এর রচনাকারী সে প্রমানটি তিনি অকাট্যভাবে প্রকাশ করেছেন তার লেখনীতে ৷ আমি শুধু অনুবাদ করেছি । বইটিকে সাধারণ পাঠকের কাছে সহজবোধ্য করে তোলার চেষ্টা করেছি, এ জন্য কোন কোন ক্ষেত্রে মর্মার্থ ঠিক রেখে বক্তব্য অনুবাদ করা হয়েছে। কোন ভুল-ভ্ৰান্তি থাকলে আল্লাহ্‌র কাছে ও পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী । অনুবাদে ভাষা সংশোধনের ব্যাপারে আমি আমার সহকর্মী, মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, কবি এবং চট্রগ্রামে প্রথম স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের অন্যতম বেলাল মোহাম্মদের কাছে ঝণী। শত ব্যস্ততার মাঝেও তিনি আমার পাভুলিপির ভাষা সংশোধন করে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। বইটি ছাপানোর ব্যাপারে উৎসাহ ও প্রেরণা জুগিয়েছেন রেডিও বাংলাদেশের প্রাক্তন পরিচালক ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রাক্তন মহাপরিচালক , বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৈয়দ আশরাফ আলী । মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের খেদমত করার জন্য দীর্ঘজীবন দান করুন। এ কে মোহাম্মদ আলী www.pathagar.com

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।