অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

অতিরিক্ত সহংখোজ্নী * , সংখ্যার ভিত্তিতে পবিত্র কোরআন নাযিল সম্পর্কে আরো কিছু তথ্য । এই গ্রন্থে বলা হয়েছে প্রথমে নাযিলকৃত সূরা আল-আলাকের ৫টি আয়াতসমূহের শব্দ ও অক্ষর ১৯ সংখ্যা দ্বারা বিভাজ্য । দ্বিতীয় ওহী সূরা আল-কালামের (সূরা নং ৬৮) যে ৯টি আয়াত নাযিল করা হয়, তার শব্দ সংখ্যা-৩৮ অর্থাৎ ১৯ সংখ্যার বিভাজ্য (১৯%২=৩৮)। তৃতীয় ওহীর সময় সূরা মুজাম্মিলের (সূরা নং ৭৩) ১০টি আয়াত নাযিল হয়। এ দশটি আয়াতের শব্দ সংখ্যা ৫৭, যা ১৯ সংখ্যার দ্বারা বিভাজ্য (১৯%৩=৫৭)। চতুৰ্থ বারে “আলাইহা তিসআতা আশারা” (সূরা মুদ্দাস্্‌সির এর ৩০ নং আয়াত) এই আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ১৯ সংখ্যার অপরিহার্য গুরুত্ব প্রকাশ করলেন। এছাড়া এই গ্রন্থে আরো বলা হয়েছে যে, ডক্টর রাশেদ খলিফা যখন কম্পিউটারকে জিজ্ঞেস করেন, ১৯ সংখ্যার ভিত্তিতে পবিত্র কোরআনের মতো কোন গ্রন্থ রচনা সম্ভব কিনা? উত্তরে কম্পিউটার জানায়, এরূপ বুননে তা হয়তো ঘটে যেতে পারে, তবে সম্ভাবনা হলো : ১ ৬২৬,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ ভাগের এক ভাগ । অর্থাৎ ১৯ সংখ্যার ভিত্তিতে পবিত্র কোরআনের মতো গ্রন্থ রচনা করতে গেলে উপরোক্ত সংখ্যার গ্রন্থ রচনা করতে হবে, তাহলে হয়তো এর মধ্যে একটি গ্রন্থ পবিত্র কোরআনের মতো হলেও হতে পারে। এখন কথা হলো, পবিত্র কোরআনে ৬৬৬৬টি আয়াত আছে এবং এঁ আয়াতগুলোতে ৮,৬৪,৪৩০টি শব্দ আছে। আর ৮,৬৪,৪৩০টি শব্দ সম্বলিত ৬২৬,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০টি গ্রন্থ রচনা করা এক অবিশ্বাস্য ব্যাপার । কিরূপ অবিশ্বাস্য ব্যাপার দেখা যাক। www.pathagar.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।