অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

অলৌকিক কিতাব আল কোরআন 0৭৫ মহান আল্লাহর রহমতের নিদর্শনে ইতিহাস পরিপূর্ণ । তার রহমত জাতিকে অতল অন্ধকার থেকে এক গৌরবময় স্থানে দ্রুত অধিষ্ঠিত করলো । তার রহমত অসম্ভবকে সম্ভব করে তুলেছিল । আণবিক অস্ত্র, মহাশুন্য রকেট, বিরাট ছাপাখানা সমস্ত সম্পদ এবং সাংগঠনিক ক্ষমতা নিয়ে আজকের পৃথিবীর শক্তিমান জাতিরা যদি আমাদের 'দ্বীন’ (জীবন বিধান) বা ধর্ম গ্রহণ করতো, তাহলে এটা খুব আশ্চর্যের বিষয় হতো না । অস্ত্রের পরিবর্তে বুদ্ধি এবং জ্ঞান দ্বারা পৃথিবীর অন্যান্য জাতির সাথে মুখোমুখি হওয়ার সুবিধা ও অধিকার আমাদের আছে। কারন বুদ্ধি এবং জ্ঞানে আল্লাহ আমাদেরকে তাদের উপরে স্থান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে একটি জীবন বিধান দিয়েছেন। এর জন্যে কারো কাছে আমাদের নত হতে হবে না । মানব সমাজের সমস্ত সমস্যার সমাধান ও উত্তর ইসলাম প্রদান করেছে । প্রথমে শুধু অবিশ্বাসীদেরকে ইসলামের সৌন্দর্য ও জ্ঞানের আলোকে বিকশিত করাতে হবে। রাত যেমন দিনের অনুসরণ করে, পরবর্তীতে তাই হবে। অবিশ্বাসীদের কাছে প্রমাণ করতে হবে, কোরআন হযরত মোহাম্মদের (সা) রচনা নয় । আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সত্যিকারের একটি কিতাব । প্রকাশ করতে হবে, কোরআন একটি অলৌকিক রচনা, যা একমাত্র সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ মহান আল্লাহ ছাড়া আর কেউ করতে পারেন না। এক হাতে পবিত্র কোরআন এবং অপর হাতে যুক্তি দিয়ে অবিশ্বাসীদেরকে ইসলাম গ্রহণে আমন্ত্রণ জানানো আমাদের কর্তব্য । চলুন আমরা সমগ্র মানব জাতির হৃদয়কে জয় করি। LLL DIL tS আল্লাহর পথে আমন্ত্রণ জানাও (সবাইকে) বিজ্ঞোচিতভাবে । (সূরা নাহল : আয়াত ১২৫) মানুষের অজ্ঞতা এবং অভিজ্ঞতা অনুযায়ী তাদের নিকট সত্যের আলো তুলে ধরাই হচ্ছে জ্ঞানের দাবী । বর্তমানে আমরা কম্পিউটার যুগে বাস করছি। তার যাদুর স্পর্শ ছাড়া আমাদের সমস্ত উন্নতি থেমে যাবে । আজকের বিমান ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং টেলিফোন ব্যবস্থা কম্পিউটার ছাড়া অচল । বর্তমানে আমেরিকার টেলিফোন ব্যবস্থাকে যদি কম্পিউটার থেকে আলাদা করা হয়, একমাত্র এই ব্যবস্থাকে সচল রাখার জন্য আমেরিকার ১৮ থেকে ৪৫ বছরের সব মহিলার প্রয়োজন হবে। www.pathagar.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।