অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ (0 অলৌকিক কিতাব আল কোরআন Arabia shines through long ages over a great section of the world...These Arabs, the man Mohomet, and that one century- is it not as if a spark had fallen, one spark on a world of what seemed black unnoticeable sand; but Lo! the sand proves explosive powder, blazes heaven- high from Delhi to Granada!" “অৰ্থাৎ পৃথিবীর সৃষ্টিলগ্ন হতে মরুভূমির অখ্যাত যাযাবর একটি জাতির নিকট বিশ্বাসযোগ্য একটি বাণী দিয়ে একজন বীর-নবীকে প্রেরণ করা হল, অখ্যাত জাতি হল পৃথিবী বিখ্যাত, একটি ক্ষুদ্র জাতি বিরাট হয়ে উঠল, এক শতাব্দীর মধ্যে আরবরা তাদের সাম্রাজ্য থানাডা হতে দিল্লী পর্যন্ত বিস্তৃত করল । তাদের সাহস, এঁশ্বর্য এবং জ্ঞানের আলো বনু যুগ ধরে পৃথিবীর একটি অংশকে আলোকিত করেছিল। এই আরব জাতি, এই নবী মোহাম্মদ এবং এই একটি শতাব্দী-এইগুলো কি আলোর বিচ্ছুরণ নয়? অখ্যাত বালুকাময় মরুভূমিতে এই আলোর স্পর্শ একটি বিস্ফোরণে পরিণত হল । দিল্লী হতে গ্রানাডা পর্যন্ত আকাশ বাতাস আলোকিত করে তুলল ৷” উপরোক্ত বক্তব্য ছিল ইসলামের একজন সমালোচক বন্ধুর । অপরদিকে একজন ইহুদীর বিদ্বেষপূর্ণ বক্তব্য দেখুন, যিনি চিকিৎসা বিদ্যার ইতিহাস লিখতে গিয়ে আরবদের সম্পর্কে হিংসার আগুনে জ্বলে উঠে উক্তি করেছিলেন’ : “উদ্ট্রচালক এবং মেষপালকগণ সম্রাটের সিংহাসনে আরোহণ করিয়াছে!” কি গভীর সত্য ঘৃণার সাথে বেরিয়ে এসেছে তার লেখনী থেকে। সেমেটিক জাতি ও ফোয়েনিসিয়ানরা ব্যবসায়ী হিসেবে ইউরোপে গিয়েছে। কিন্তু একমাত্র আরবরা অর্থাৎ মুসলমানরাই সেখানে গিয়েছে বাদশাহ হিসেবে। অতীতে মহান আল্লাহ তাই করেছেন, ভবিষ্যতে আবারো করতে পারেন। দুর্ধর্ষ মোগলদের কথা স্বরণ করুন । তারা ছিল ইসলাম সায্রাজ্য বিজয়ী, তাদের উপর ইসলাম কিভাবে বিজয় লাভ করেছিল? প্রথম দিকে বর্বর ও প্রচণ্ড আক্রমণকারী হিসেবে চিহ্তিত একটি জাতি কিভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কয়েক শতাব্দী পর্যন্ত ইসলামের প্রসার ঘটিয়েছিল? www.pathagar.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।