অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

৭২ 0 অলৌকিক কিতাব আল কোরআন পবিত্র কোরআনের এই গাণিতিক বুনন সম্পর্কে আরো নতুন নতুন তথ্য ও সত্য বেরিয়ে আসছে। বিভিন্ন পর্যায়ে ঘটনা বা দুর্ঘটনার মধ্য দিয়ে পৃথিবীতে প্রাণের উৎপত্তির চেয়েও উপরে বর্ণিত সংখ্যার বিস্তৃতি কি ভয়ানক, এটা অবিশ্বাসীদের বিশ্বাস করতেই হবে। পৃথিবীতে জীবন পরিচালন এবং বেঁচে থাকার প্রয়োজনীয় পূর্বশর্ত হচ্ছে : ক. পৃথিবীকে অবশ্যই তার ২৩.৫ ডিগ্রী অক্ষপথে হেলে থাকতে হবে। থ. পৃথিবীর ঘূর্ণনের গতি সঠিক থাকতে হবে। গ. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কাছেও না এবং দূরেও না অর্থাৎ সঠিক অবস্থানে থাকতে হবে। ঘ. চাদের বর্তমান দূরত্ব সংরক্ষিত থাকতে হবে এবং ঙ বায়ুলোকে গ্যাসের পরিমাণ বর্তমান হারেই থাকতে হবে। আমাদের গ্রহে জীবন পরিচালনা এবং বাচার সম্ভাবনার জন্য উপরোক্ত শর্তগুলোর পরিবর্তন কোটি ভাগের এক ভাগ এদিক সেদিক হয়েও যেতে পারে। কিন্তু কোরআনের একটি মাত্র দিকই ‘সেপ্টেলিয়ন’ পর্যায়ে পড়ে । মহান আল্লাহর দান এই আশ্চৰ্য্য কিতাব সম্পর্কে আমাদের আরো গবেষণার প্রয়োজন রয়েছে। পবিত্র কোরআনের সর্বশেষ আবিষ্কৃত এই দিকটি আমাদের মুসলমানদের জন্য কি সত্য বহন করে এনেছে? পৃথিবীতে আমরা প্রায় ১২৫ কোটি মুসলমান বাস করছি, সংখ্যার দিক দিয়েই আমরা অনেক । পেট্টোডলার এবং মেধা নিয়ে আমরা যদি নিজেদের সৃজনশীল কাজে নিয়োগ না করি, তাহলে আমরা আমেরিকা ও রাশিয়ার সমকক্ষ হতে পারবো না । বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় আমরা যদি এক পা এগিয়ে যাই, তাহলে তারা দশ পা এগিয়ে থাকে। আমরা কখনই তাদের সমান হতে পারবো না । এটা মুসলমানদের মানসিকতা হতে পারে না । সত্যি কথা বলতে কি, আমাদের আরো বাস্তবমুখী হতে হবে। মহান আল্লাহ এই পবিত্র কালামের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের 'দ্বীনকে (জীবন বিধান) সবার ওপর স্থান দিয়েছেন। LTE GA SST cL dL LM Eg OIE < all www.pathagar.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।