অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

নবম অধ্যায় ভবিষ্যৎ বাণী এবং পূর্ণতা জটিল গাণিতিক বুননের মাধ্যমে পবিত্র কোরআন রচনার ক্ষেত্রে আমরা নিঃশঙ্কচিত্তে সিদ্ধান্ত নিতে পারি যে, কোন মানুষ বা সমগ্র মানব জাতি তাদের সমস্ত কম্পিউটার এবং ক্যালকুলেটর সহযোগেও গণিতের অলৌকিক বুননে পবিত্র কোরআনের মতো একটি কিতাব বা গ্রন্থ রচনা করতে পারবে না। পবিত্র কোরআন হচ্ছে একটি ‘পরম অলৌকিক সৃষ্টি’ । কারো যদি এর রচয়িতা মহান আল্লাহ সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে কম্পিউটারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। পবিত্র কোরআন শরীফকে ইলেকট্রোনিক কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। আর এই কাজটি করেছেন লেবাননের কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশেদ খলিফা । তিনি কম্পিউটারকে জিজ্ঞাসা করেন : ১৯ সংখ্যার ভিত্তিতে গাণিতিক বুননের মাধ্যমে কোরআনের মতো একটি নিখুঁত গ্রন্থ রচনা করার ঘটনা আকস্মিকভাবে কতটুকু ঘটতে পারে। কম্পিউটার যা জানায়, তা এক অবিশ্বাস্য ব্যাপার । এই ধরনের গাণিতিক বুনন হয়তো ঘটে যেতে পারে, তবে সম্ভাবনা হলো ৬২৬ সেপ্টেলিয়ন ভাগের এক ভাগ ৷ ‘সেপ্টেলিয়ন' কি সেটা পরে বুঝিয়ে দেয়া হচ্ছে। একশত ভাগের এক ভাগ নয়, এক হাজার ভাগের একভাগ নয়, লক্ষ্য ভাগের এক ভাগ নয়। এমনকি এক কোটি ভাগের এক ভাগও নয়। একশত কোটি ভাগের এক ভাগও নয়। ৬২৬ সেপ্টেলিয়ন ভাগের এক ভাগ । অর্থাৎ ১ ৬২৬, ০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ ভাগ । ৬২৬ সংখ্যার পর ২৪টি শূন্য দিলে যত হয়, তার এক ভাগ । এ এক অবিশ্বাস্য ব্যাপার । অর্থাৎ উপরোক্ত সংখ্যার কোরআন শরীফ লেখা হলে তার মধ্যে হয়তো বা একটি আকস্মিকভাবে গাণিতিক বুননের মধ্যে পড়বে। www.pathagar.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।