প্রকাশকের কথা সমাজের হাতে তুলে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ । মহাগ্রন্থ আল কোরআন মোজেযায় পরিপূর্ণ । এর শব্দাবলী, আয়াত এমনকি এক একটি অক্ষর ব্যাপক অর্থবোধক ও তাৎপর্যপূর্ণ । এর আসল অর্থ, তাৎপর্য আল্লাহ কোরআন বুঝার জন্য আমরা একে রিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। হতে পারে আমাদের প্রদত্ত ব্যাখ্যাটি সঠিক নয়। আল্লাহ পাক হয়তো এর অন্যরকম অর্থ বুঝিয়েছেন। রাসূলুল্লাহ (সা) ও সাহাবায়ে কেরাম প্রদত্ত ব্যাখ্যা এবং প্রখ্যাত তাফসীর গবেষকদের ব্যাখ্যা, আল কোরআনের অর্থ ও শিক্ষা বুঝতে আমাদের সাহায্য করে। বহু অমুসলিম পণ্ডিত, দাৰ্শনিক বিশ্বাসই করেননি যে এটি আল্লাহর বাণী । তারা আল কোরআনকে মুহাম্মদ (সা)-এর রচনা বলে ধারণা করেন। প্রখ্যাত চিন্তাবিদ, বক্তা আহমেদ দিদাত এ বিষয়ে এই বইতে অনেকগুলো উদ্ধৃতি তুলে ধরেছেন। মহাগ্রন্থ আল কোরআন যে কোন মানুষের রচনা নয় বরং এমন একটি কিতাব যে কোন মানুষ রচনা করতে পারে না- আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলের ৮৮নং আয়াতে একথা বলেছেন। আহমেদ দিদাত এ আয়াতের পক্ষেই কোরআন থেকে সংখ্যাতাত্বিক বিশ্লেষণ করে অকাট্য দলিল পেশ করেছেন। প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ড. রাশাদ খলিফার ২০০ পৃষ্ঠার The Perpetual Miracle of Muhammad এহ থেকে তার গবেষণার উদ্ধৃতি জনাৰ আহমেদ দিদাত-এ বইয়ে উল্লেখ করেছেন। বাংলাদেশ বেতারের প্রাক্তন পরিচালক এ কে মোহাম্মদ আলী গ্রন্থটি অনুবাদ করেছেন। এর একটি সংস্করণও ১৯৯৩ সালে তিনি প্রকাশ করেছেন। দীর্ঘদিন পর আবার গ্রন্থটি রিসার্চ একাডেমী ফর কুরআন এন্ড সাইন্স প্রকাশ করলো। আশা করি পাঠকগণ এ গ্রন্থ পাঠে উপকৃত হবেন, আল কোরআনের অলৌকিক মোজেযা উপলব্ধি করবেন ও এই কিতাবের সঠিক হেদায়াত লাভে সক্ষম হবেন। আর তাহলেই আমাদের শ্রম সার্থক হবে। মহান আল্লাহ আমাদের হেদায়াত নসীব করুন । আমিন ! www.pathagar.com
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।