অষ্টম অধ্যায় গাণিতিক অলৌকিকত্ব পবিত্র কোরআনকে দূষণ থেকে রক্ষা করা এবং সংরক্ষণ করার এই জটিল গাণিতিক পদ্ধতি কোন অপ্রত্যাশিত অথবা আকস্মিকভাবে এমনকি কোন দুৰ্ঘটনাক্ৰমে ঘটানো কি সম্ভব? ‘জ্ঞান ও সত্য সম্বলিত কোরআনের এই বিশুদ্ধ পদ্ধতি’ (purity of Style, of Wisdom and of Truth-Rev.R. Bosworth Smith) কি কোন প্রাণহীন কম্পিউটার সৃষ্টি করতে পারে? মহান আল্লাহ তার নিজস্ব পদ্থায় আমাদেরকে দেখিয়েছেন যে পবিত্র কোরআন রচনা কোন অপ্রত্যাশিত বা আকস্মিক ঘটনা নয়; এটা সম্পূর্ণভাবে বিবেক বৃদ্ধিসম্পন্ন এক অলৌকিক রচনা ৷ মহান আল্লাহ তার রচনার মধ্যে রহস্যের ছাপ রক্ষা করেছেন। যদি কোন মানুষ কোরআনের মতো খ্রন্থ রচনার ক্ষেত্রে এরূপ অতি প্রকৃত উদ্যোগ গ্রহণ করতো, তাহলে নিশ্চয়ই তিনি অসম্ভবকে অতিক্রম করার সময় কমপক্ষে ইতস্তঃ বোধ করতেন। কিন্তু মহান আল্লাহ এই অসম্ভবগুলো সহজেই অতিক্রম করেছেন এবং নিজের সৃষ্ট সমস্যা কাউকে সাক্ষী না রেখে নিজেই সমাধান করেছিলেন। এই কাজ্জে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। যাতে আমরা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করি। মহান আল্লাহ আমাদের দেখাতে চেয়েছেন যে কোন মানব সন্তান যদি এই কোরআন রচনা করে থাকতো, তাহলে ভালোয় ভালোয় সব কিছু হয়ে গেলেও সূরা ৫০-এর একটি অতিরিক্ত 5 নিয়ে সে অসুবিধায় পড়তো । আপনারা অবশ্যই খেয়াল করেছেন, সূরা নং ৪২ এবং ৫০ এর 5 এর সংখ্যা ১১৫ হতে পারতো । অবশ্য বর্তমানে এই দুই সূরায় ১১৪টি 5-ই আছে। যদি হ্যরত মোহাম্মদ (সা) কোরআন রচনা করেই থাকতেন তাহলে তাকে উক্ত দুটি সূরার আয়াতগুলো রচনা করে মনে গেঁথে রাখতে হতো, কারণ তিনি লেখাপড়া জানতেন না। মনে রাখার জন্য তাকে মুখস্থ করতে হতো । একবার চিন্তা করুন, যে লেখা আপনি দেখেননি, সেগুলো মনে রাখা কত কষ্টকর । www.pathagar.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।