৫২ 0 অলৌকিক কিতাব আল কোরআন গ. ৫৭টি :,এ= {| শব্দ পবিত্ৰ কোরআনে স্থাপন করলেন। ঘ. ১১৪টি ॥১৯১]| শব্দ পবিত্র কোরআনে স্থাপন করলেন। সূরা ‘নামল’ এর মাঝখানে বর্ণিত বিসমিল্লাহ না থাকলে কোরআনের প্রতিটি সূরার জন্য একটি করে বিসমিল্পাহ হতো না। একটির অভাব থাকতো । সেই সাথে উপরোক্ত শব্দগ্ুলোরও একটি করে অভাব থাকতো । কেউ চিন্তা করতে পারেন কি, মরুভূমির একজন নিরক্ষর বাসিন্দা কোন কাগজ কলম ছাড়া ২৩টি বছর এইসব গণনা মনের মধ্যে ধরে রেখেছিলেন? আল্লাহ শব্দটি ২৬৯৮ বার ধরে রাখতে পারেন? তিনি কি দেখতে পেয়েছিলেন যে ২৬৯৮টি ‘আল্লাহ’ শব্দ ১৯ দ্বারা বিভাজ্য? যদি ধরা যায় হযরত মোহাম্মদ (সা) এই গাণিতিক বুননের কাজগুলোর দ্বারা কোরআন শরীফ রচনা করেছেন, তাহলে পৃথিবীর অন্য কোন কাজ তীর দ্বারা করা সম্ভব হতো না। অপর দিকে হযরত মোহাম্মদ (সা) ছিলেন ইতিহাসের সবচেয়ে ব্যস্ততম মানুষ । এই বইয়ের ৩৫ পৃষ্ঠায় হযরত মোহাম্মদ (সা) সম্পর্কে লা মার্টিনের উদ্ধৃতি দেখুন । তার পৌত্তলিক দেশবাসীরা তার সংস্কারের প্রতি ভয়ানক বিকর্ুদ্ধাচরণ করেছিল; মদীনার ইহুদী, খ্রীশ্চিয়ান ও মোনাফেকরা তাকে এবং তার প্রচারিত ধর্মকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। এইসব প্রতিবন্ধকতা, বাধা বিঘ্ন দূর করে তিনি কিভাবে কোরআনের এই জটিল গাণিতিক বুনন মনে রাখতে পারেন- অথচ তিনি মোটেই লেখাপড়া জানতেন না? যতদূর সম্ভব এ পর্যন্ত কোরআনের গাণিতিক বুনন সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আল্লাহর কালাম হিসেবে কোরআন একটি অনবদ্য কিতাব। পবিত্র কোরআন যে আল্লাহর কিতাব বা কালাম, তার ভুরি ভুরি প্রমাণ দেয়া সন্তব। নিঃসন্দেহে পণ্ডিত ব্যক্তিরা এই সম্পর্কে আরো অনেক কিছু দিতে পারেন। তবে কোরআনের গাণিতিক বুনন সম্পর্কে যেহেতু আমরা বিশ্লেষণ করছি। সেই হেতু বিষয়টির গভীরে আরো যেতে পারি। পৃথিবীতে পবিত্র কোরআনই একমাত্র গ্রন্থ যার অনেকগুলো সূরা বা অধ্যায়ের শুরুতে কিছু কিছু চিহ্ন আছে বা ‘কোড’ শব্দ আছে যাকে আরবীতে “মুকাত্তায়াত' বা সাংকেতিক অক্ষর বলা হয়। বাইরের দিক থেকে এই সাংকেতিক অক্ষরগুলো কোন অর্থ বহন করে না। www.pathagar.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।