অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

এই অসীম সৌন্দর্যমণ্ডিত সমস্যাটিকে অতিক্রম করার সুন্দর ব্যবস্থা আল্লাহ্‌ তায়ালা নিজেই করেছেন। নিজের সৃষ্ট সমস্যাকে নিজেই সুন্দর ভাবে সমাধান করেছেন । দেখা যাক প্রথমে এই সমস্যা সূরা নং-৯ এ (সূরা তওবা) কিভাবে তৈরী করা হয়েছেঃ আগেই বলেছি সূরা-৯ এর নাম হচ্ছে সূরা তওবা ৷ যার অর্থ দাড়ায় “গুনাহর জন্য অনুতাপ” । এই সূরার মুশরিকদের জন্য বা অবিশ্বাসীদের জন্য আল্লাহ চরমপত্র প্রদান করেছেন, যারা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হয়েও সেই চুক্তি নিজেরা ভঙ্গ করে। এর প্রেক্ষিতে ৩তনং আয়াতটি দেখুন : pl oli 1934S Gall 2S আমি অবিশ্বাসীদের জন্য ঘোষণা করছি কঠিন শাস্তির । (সূরা তওবা : আয়াত-৩) বিজ্ঞজনেরা এবং জ্ঞানীরা বলে থাকেন আল্লাহ যখন এইরূপ ভয়ানক সাবধান বাণী প্রদান করেন। তখন আয়াতটিতে করুণা বা দয়া প্রদর্শনের আশাব্যঞ্জক উক্তি যথোপযুক্ত নয়। যখন একদল অন্য দলের সাথে চুক্তি ভঙ্গ করে তখন বিরুদ্ধ দল চুক্তি ভঙ্গকারীদেরকে সাবধান ও চরমপত্র দিতে গিয়ে কখনও করুণা ও দয়ার কথা বলে না, এটাই মানব সমাজের নিয়ম । একজন কখনও এই ভাবে কথা বলে না” -আমি খুব সদয়, মহানুভব এবং ধৈর্য্যশীল ব্যক্তি । কিন্তু তুমি আমার পাওনা টাকা ফেরত না দিলে আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো ৷” খুবই যুক্তিসংগত কথা । কিন্তু আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। অর্থাৎ ১১৪টি সূরার জন্য ১১৩টি বিসমিল্লাহ? প্রকৃতপক্ষে একটি সূরায় বিসমিল্লাহ সীলমোহর কম । আমাদের গ্রন্থকার মহান আল্লাহ এই সত্যিকার অবস্থা সম্পর্কে নিশ্চই বিস্মৃত ছিলেন না । দেখুন, তিনি নিজের তৈরী করা সমস্যার কিভাবে সমাধান করলেন। এক বিরাট মহাপরাক্রমশালী সুবিজ্ঞ সত্তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আল্লাহ এক বিরাট গণিতশাস্ত্রকার হিসেবে তীর নিজস্ব সমাধান আমাদের জানিয়ে দিলেন। www.pathagar.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।