অন্ত অধ্যায় গণনা ও শতাব্দীসমূহ ধরা যাক মোহাম্মদ (সা) তার বইটিকে একটি বিশেষ মর্যাদা দিতে গিয়ে স্থির করলেন যে তার বই এর প্রথম বাক্যটি ১৯টি অক্ষর দিয়ে তৈরী করবেন। বিশ্ব ব্ৰহ্মাণ্ডে এমন কোন মানুষ আছে কি, যিনি পুনঃপুনঃ চেষ্টা ছাড়া একটি বই এর প্রথম বাক্যটি ১৯টি অক্ষর দ্বারা তৈরী করতে পারেন। চেষ্টা করতে গেলে কয়েকবার ভুল হবেই । এইভাবে কোন ৰাক্য তৈরী করতে গেলে আপনাকে আমাকে অনেক চিন্তা করে মনের মধ্যে কতগুলো বাক্য তৈরী করতে হবে। প্রথমেই যে সব বাক্য মনে আসবে ‘সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' অথবা ‘একদা কোন এক সময়' এইগুলো । আপনাকে প্রথম বাক্যগুলো লিখে পরে অক্ষরগুলো গুণতে হবে । এছাড়া অন্য কোন উপায় নেই । এমনও হতে পারে যে আপনার বই এর জন্য ১৯ অক্ষর দ্বারা গঠিত প্রথম বাক্যটি আপনার জীবদ্দশায় তৈরী নাও হতে পারে। কিন্তু হযরত মোহাম্মদ (সা) সঠিক লক্ষ্যস্থলে আঘাত হানলেন অর্থাৎ ১৯টি অক্ষর দ্বারা প্রথম বাক্যটি তৈরী করলেন তিনি শুরু করলেন (এখানে খেয়াল রাখতে হবে যে আমরা ধরে ন্বিয়েছি মোহাম্মদ (সা) কোরআন রচনা করেছেন): | EOE EET RTT PE পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আরবী অক্ষরগুলো গুনে দেখুন, ঠিক ১৯টি অক্ষর অর্থাৎ ১৯X%১=১৯ গণনার সুবিধার জন্য অপর পৃষ্ঠায় একটি চিত্র দেয়া হলো । এই বিষয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার পূর্বে গুণে বিষয়টির সত্যতা যাচাই করে নিন । এটা কিভাবে ঘটলো? অবিশ্বাসীরা (নাস্তিকরা) কি এটাকেও কোন ‘কোইপ্সিডেক্স' বলবেন? হয়ত বলতে পারেন । কিন্তু হযরত মোহাম্মদ (সা) কি বলেননি ‘ইহার উপর আছে ‘উনিশ’ । অর্থাৎ উনিশ দ্বারা আপনাকে আবদ্ধ করা হয়েছে। উনিশ দ্বারা গণনা করতে হবে। www.pathagar.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।