অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

অলৌকিক কিতাব আল কোরআন 08৩ ইতিপূর্বে আমরা ১৯ সংখ্যা দ্বারা কোরআন প্রণয়ন সম্পর্কে ৫টি উদাহরণ দিয়েছি। হযরত মোহাম্মদ (সা) এই অসম্ভব কাজ করতে পারেন না বলে অবিশ্বাসীরা যেহেতু স্বীকার করবে না, সেইহেতু আমরা কোরআনকে সামগ্রিক ভাবে ‘উনিশ’ সংখ্যার দ্বারা বিশ্লেষণ করব । আমরা এই ক্ষেত্রে অবিশ্বাসীদের সাথে একমত হতে পারি যে, ১৯ সংখ্যার ওপর ভিত্তি করলে হযরত মোহাম্মদ (সা) কোরআনের রচয়িতা হতে পারেন না। হযরত মোহাম্মদ (সা) -এর বন্ধু এবং শত্রুরা সবাই একমত যে তিনি ছিলেন এক কথার মানুষ । তার নবুয়ত প্রাপ্তির বহু আগে তার পৌত্তলিক দেশবাসীরা তাকে আস-সাদিক, আল ওয়াদ-আল-আমিন উপাধিতে ভূষিত করেছিলো। তিনি ছিলেন প্রতিশ্রুতি রক্ষাকারী, সৎ এবং বিশ্বাসী । এই মানুষ মোহাম্মদ (সা) যখন বলেন, ‘ইহার উপর আছে উনিশ’ । উনিশ দ্বারা তোমাদের গণনা করতে হবে, তাহলে অবশ্যই তিনি তার কথা রাখতেন। দেখা যাক বৃহত্তর পরিসরে হ্যরত মোহাম্মদ (সা) তীর কথা কতটুকু রক্ষা করেছিলেন। কথার কথায় যদি ধরে নেয়া হয় যে, মোহাম্মদ (সা) হয়ত বলেছিলেন যে, “আমি এমন একটি কিতাব রচনা করব, যা হবে পৃথিবীতে একটি মাত্র অপূর্ব গ্রন্থ । এরূপ কোন গ্রন্থ এর আগে রচিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বইটি রচিত হবে গাণিতিক বুননে। অর্থাৎ বইটিকে ভেজাল বা নকল থেকে রক্ষার জন্য গাণিতিক বুননে রচনা করা হবে। কোন মানুষ এর মধ্যে কোন অক্ষর, শব্দ বাক্য যোগও করতে পারবে না, বাদও দিতে পারবে না এবং সম্পূর্ণ বইটি ১৯ সংখ্যার দ্বারা আবদ্ধ করা হবে।” তাহলে ১৯ সংখ্যাটি কেন? এই সংখ্যার দ্বারা কি কাজ করা সম্ভব । এটা হচ্ছে সবচেয়ে কঠিন সংখ্যা যা দ্বারা কাজ করা খুব কঠিন। কারণ এই সংখ্যাটি অন্য কোন সংখ্যার দ্বারা বিভাজ্য নয় । যেমনটি হয়ে থাকে ১৮, ২০ বা ২১ এর ক্ষেত্রে যা ৩, 8, ৫ বা ৭ দ্বারা বিভাজ্য । ‘উনিশ’ সত্যই অংকশাস্ত্ের একটি গুরুত্বপূর্ণ সংখ্যা । একটি দুর্লভ অনুপম সংখ্যা যার শুরু অঙ্কশাস্ত্রের নিম্নতম অংক ‘এক’ দিয়ে এবং শেষ হচ্ছে সর্বোচ্চ অংক ‘নয়’ দিয়ে । বোধ হয় হযরত মোহাম্মদ (সা) ১৯ এর নামতা জানতেন । বলে রাখা ভাল যে পৃথিবী বিখ্যাত গণিতবিদ আইনষ্টাইন নাকি ১৯ এর নামতা মনে রাখতে পারতেন না। আমরা যদি ধরে নেই যে হযরত মোহাম্মদ (সা) কোরআনের রচয়িতা তাহলে আমরা দেখতে পাবো তিনি ১৯ সংখ্যার অবস্থান কোরআনে কতটুকু ধরে রাখতে পেরেছিলেন। www.pathagar.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।