8২ 0 অলৌকিক কিতাব আল কোরআন ঠিক আছে। সূরা আল-আলাকের যে পাচটি আয়াত ১ম নাযিল করা হয়েছিল, গণনায় দেখা যাবে তার শব্দ সংখ্যা ১৯ অর্থাৎ ১৯%১=১৯। এটা কিভাবে ঘটলো? এটাও কি ‘কোইল্িডেন্স’ বা হঠাৎ ঘটে গিয়েছে? আরো এগিয়ে এ ১৯টি শব্দের অক্ষরগুলোর যোগফল দাড়াচ্ছে ৭৬, যা ১৯ দ্বারা বিভাজ্য অর্থাৎ ১৯%৪=৭৬ ৷ এটাও কি... । এবার দেখা যাক, সুরা আল-আলাক হচ্ছে বর্তমান কোরআন শরীফের ৯৬ তম সূরা । পেছন থেকে গণনা করলে ১১৪, ১১৩, ১১২, ১১১ এইভাবে গুনলে দেখা যাবে সূরাটির সংখ্যা ১৯ (শেষ দিকের গণনা অনুযায়ী) । এটা কিভাবে ঘটলো যে একটি সূরা যার ১৯টি আয়াত এবং শেষ দিকের গণনা অনুযায়ী ১৯নং সূরা হিসেবে কোরআনে লিপিবদ্ধ করা হলো? এটা কিভাবে সম্ভব? যখন কোন লেখক কোন গ্রন্থ রচনা করতে যান তিনি মনে মনে একটি পরিকল্পনা করে নেন। তবে কেউ মনে মনে এই পরিকল্পনা ২৩ বছর ধরে লালন পালন করতে পারেন কিঃ? পারেন না । যদি মোহাম্মদ (সা) কোরআন লিখে থাকেন, তাহলে তীর মনেও এরূপ কোন পরিকল্পনা ছিল। তাহলে তাকে হয়তো বলতে হতো (কথার কথা), ”দেখ আমি একটি বড় গ্রন্থ রচনা করতে যাচ্ছি। এটা লিখে শেষ করতে আমার ২৩টি বছর লাগবে। আমি এই বইটি বিভিন্ন সূরায় বা অধ্যায়ে লিখে যাব, যা আমার উনম্মতগণ অনুসরণ করবে।” এইসব কথার ওপর অনুমান করা যাক, তিনি সিদ্ধান্ত নিলেন যে এই বইটিতে ১১৪টি সূরা থাকবে। ১১৩টি নয়, ১১২টি নয়, তবে ১১৪টি কেন? ধরে নেয়া যাক যেহেতু ১১৪ সংখ্যা ১৯ দ্বারা বিভাজ্য, সেহেতু তিনি ১১৪টি সূরাই রচনা করবেন । তিনি কি বলেননি, ‘ইহার উপর আছে উনিশ’ দ্বারাই কোরআনকে আবদ্ধ করবো । এটা কিভাবে ঘটলো যে কোরআনের ১১৪টি সূরাই ১৯ দ্বারা বিভাজ্য (১৯%৬=১১৪)। অবিশ্বাসীরা হয়তঃ বারে বারেই বলবে, হঠাৎ ঘটে গিয়েছে অর্থাৎ ‘কোইসিডেন্স'। তাদের কি এই বিশ্বয়কর অবস্থা ব্যাখ্যা দেয়ার জন্য আর কোন ভাষা নেই? বোধ হয় নেই । যখন কোন ঘটনা সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেয়া সম্ভব হয় না, তখন নিজেকে প্ৰবোধ দেয়ার জন্য বিভিন্ন কথার অবতারণা করা হয়ে থাকে। এটাই মানুষের দুর্বলতা । আর এই কারণেই অবিশ্বাসীরা হযরত মোহাম্মদের (সা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বলেছে “মোহাম্মদ (সা) কোরআন রচনা করেছেন।” কিন্তু ১৪০০ বছর আগে মরুভূমির একজন নিরক্ষর ব্যক্তি কোন কাগজ ও কলম ছাড়াই জটিল গাণিতিক বুননের ভিত্তিতে একটি বিরাট গ্রন্থ রচনা করতে পারেন, এই সম্মানটুকুও অবিশ্বাসীরা তাকে দিতে প্রস্তুত নয়। www.pathagar.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।