অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

অলৌকিক কিতাব আল কোরআন (0৩৯ অর্থাৎ এই ‘উনিশ’ সংখ্যা সম্পর্কে মহান আল্লাহই ভাল জ্ঞাত আছেন। আমাদের তাফসীরকারকগণ কেউই এই ‘উনিশ’ সংখ্যার ব্যাখ্যা সম্পর্কে কোন গৌড়ামী বা ওুদ্ধত্য বা নিশ্চয়তা প্রকাশ করতে পারেননি। অর্থাৎ নিশ্চিত হয়ে বলতে পারেননি এই ১৯ সংখ্যাটিতে কি বোঝায়? কারণ আমাদের নবী এই ‘উনিশ' সম্পর্কে আসল অবস্থা বর্ণনা করেননি ৷ যদি তিনি এই ‘উনিশ’ সম্পর্কে ব্যাখ্যা দিয়ে যেতেন, তাহলে আমাদের অনুমান বা আন্দাজ করার কোন অবকাশ থাকতোনা। ‘উনিশ’ হচ্ছে একটি সংখ্যা । আলোচ্য আয়াতটি নাযিল হওয়ার আগে আরবদের কাছে এর আর কি-ই বা অর্থ থাকতে পারে। অর্থ একটাই, ১০+৯=১৯ ছাড়া আর কিছুই নয় । আয়াতটি নাযিল হওয়ার সময় থেকে আজ, এই চৌদ্দশত বছর পর্যন্ত এই ‘উনিশ’ সংখ্যাটি কি অর্থ বহন করতে পারে? কিছুই না। ‘উনিশ’ এখনও ‘উনিশ'ই থেকে গেছে অর্থাৎ ১০+৯=১৯। পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন সংখ্যা তাদের নিজস্ব সংখ্যা তাত্বিক মূল্য ছাড়াও বিভিন্ন মৌলিক অর্থের অতিরিক্ত তাৎপর্য প্রকাশ করে থাকে। উদাহরণস্বরূপ ৭৮৬ । আফ্রিকার যে কোন মুসলমান শিশুকেও জিজ্ঞেস করুন ৭৮৬ এর অর্থ কি? সে কোন ইতস্ততঃ না করেই উত্তর দেবে $ Alo Ul এটা কিভাবে সম্ভব হলো? প্রয়োজনে পরে ব্যাখ্যা দেয়া যাবে। তবে সংক্ষেপে বলতে গেলে হিব্রু এবং আরবী ভাষার অক্ষরগুলোকে এঁতিহ্যগতভাবে প্রত্যেকটির একটি সংখ্যাতাত্ত্বিক মূল্য দেয়া হয়েছে। যদি উল্লেখিত ‘বিসসমিল্লাহর' অক্ষরগুলোকে সংখ্যাতাত্ত্বিক মূল্য হিসেবে যোগ করা হয় তাহলে এর যোগফল হবে ৭৮৬ । সুতরাং ৭৮৬ হচ্ছে ‘বিসমিল্লাহর' সংখ্যাতাত্বিক যোগফল ।' দক্ষিণ আফ্রিকার কোন বাড়ীর ফ্লাটের নম্বর ১, ২, ৩ এগুলো দিয়ে গণনা করা হয়। যখন ১২ এর পরে ১৩ আসার কথা, সেখানে অনেকে ১৩ এর পরিবর্তে ১২ক, ১৪, ১৫, ১৬ এই সব নম্বর ব্যবহার করে। তবে তারা কি ১৩ সংখ্যাটি লিখতে জানে না? আমরা সবাই জানি কিছু লোক আছে কুসংস্কারাচ্ছনন, তারা ১৩ সংখ্যটিকে ‘অপয়া' বা ‘মনহুছ’ মনে করে। অনেকে ১৩ নম্বর ফ্লাটে বাস করতে ৭. আমাদের বাংলাদেশেও মুসলমানদের মধ্যে “বিসমিল্লাহ্র" সংখ্যা তাত্তববিকরূপ ৭৮৬ বহুল পরিচিত । (অনুবাদক) www.pathagar.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।