অলৌকিক কিতাব আল কোরআন
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চগ্ুম অধ্যায় ইহার উপর আছে উনিশ এইরূপ মিথ্যা অনুমানের উত্তরে পবিত্র কোরআনে মহান আল্লাহ অবিশ্বাসীদের সতর্ক করে দিয়েছেন, এই বলে : RP AO A APS - Lal শীঘ্রই আমি তাদেরকে দোজখের আগুনে নিক্ষেপ করব। (সূরা মুদদাসসির : ২৬ আয়াত) এই সতর্কীকরণ শেষ করেছেন ২৯নং আয়াতে এবং ৩০নং আয়াতে এসে বলেছেন: “ইহার উপর আছে উনিশ’ PEE EO ETT অন্য কথায় বলতে গেলে এটাই দাড়ায় ফে যদি কেউ হযরত মোহাম্মদ (সা) সম্পর্কে মিথ্যা অভিযোগ আনেন যে তিনিই কোরআনের রচয়িতা, তা'হলে তারা যেন অন্যান্য জিনিষের মধ্যে জেনে নেন ‘ইহার উপর উনিশ' আরোপ বা স্থাপন করা হয়েছে। অর্থাৎ তাঁকে উনিশ দ্বারা গণনা করতে হবে। এই উনিশ কি? কোরআন শরীফের পূর্বতন তাফসীরকারকগণ এই ‘উনিশ’ সংখ্যা সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ধারণা করেছিলেন। কেউ বলেছেন, এই ‘উনিশ' হচ্ছে দোযখ নিয়ন্ত্রণকারী উনিশজন ফেরেশতা ৬ আবার কেউ বলেছেন, এই ‘উনিশ হচ্ছে মানুষের ১৯টি ইন্দ্রিয় এবং অনেকে ইসলামের ১৯টি প্রধান স্তম্ভ বলে চিহ্নিত করার চেষ্টা করেছেন (এই প্রসঙ্গে মাওলানা আবদুল্লাহ ইউসুফ আলী ও মাওলানা দরীয়াবাদীর ব্যাখ্যাগুলো দেখুন) ৷ কিন্তু প্রত্যেক তাফসীরকারকগণই এই বলে তাদের কথা শেষ করেছেন যে, ‘এই সম্পর্কে মহান আল্লাহই ভাল জানেন।' ৬ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ১৯৯০ সালে মুদ্রিত কোরআন শরীফে এই উনিশ সম্পর্কে দোযখের ১৯জন ফেরেশতার কথাই উল্লেখ করা হয়েছে। (অনুবাদক) www.pathagar.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।