অলৌকিক কিতাব আল কোরআন
/ 80
📝 Text 📖 PDF

অলৌকিক কিতাব আল কোরআন 0৩৭ তৈরী এবং ফলশ্রুতিতে কোরআনের রচয়িতা হচ্ছেন হযরত মোহাম্মদ (সা) (নাউযুবিল্লাহ) । এসব বিখ্যাত লেখকরা অনেকে সন্দেহজনক বা দ্ব্যার্থক উদ্দেশ্যে বলেছেন যে ইসলাম মোহাম্মদের ধর্ম আবার কেউবা চতুরভাবে উল্লেখ করেছেন যে পবিত্র কোরআন মোহাম্মদের (সা) রচনা । সামগ্রিকভাবে তারা বিচার করেছেন যে হযরত মোহাম্মদ (সা) ছিলেন একজন প্রতিভাশালী মানুষ । বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারীর তালিকায় মাইকেল এইচ হার্টের কথাই ধরা যাক। পার্থিব এবং আধ্যাত্মিক উভয় দিকে হযরত মোহাম্মদ (সা) ছিলেন ইতিহাসের একজন প্রভাবশালী ব্যক্তি। এই কথা বলে তিনি উপসংহার টেনেছেন। ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণ হিসেবে মিঃ হার্ট বোধ হয় তার অবচেতন মনের একটি অভিব্যক্তি গ্রন্থের ৩৯ পৃষ্ঠায় প্রকাশ করেছেন। আর তা হলো : "Moreover he is the author of the Moslem holy scriptures., The Quran, A collection of certain of Muhammed's insights that he believed had been directly revealed to him by Allah. “এর পরেও তিনি ছিলেন মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ কোরআনের রচয়িতা । এটা মোহাম্মদের (সা) অন্তরদৃষ্টির কতকগুলো বাণী, যা তিনি আল্লাহর নিকট থেকে প্রাপ্ত হয়েছেন বলে বিশ্বাস করতেন” এখানে ‘কোরআনের রচয়িতা’ শব্দগুলো, টমাস কার্লাইল এর ‘এইরূপ মানুষের বাণী’ এবং রেভারেন্ড আর, বসওয়ার্থ স্বীথের লেখা, ‘তবুও তিনি একটি গ্রন্থের রচয়িতা । এইগুলো লক্ষ্য করলে সহজেই বোঝা যাবে, কেন তীরা ইসলাম গ্রহণ করেননি । আল্লাহ তায়ালা এই জন্যেই অবিশ্বাসীদের উক্তি পবিত্র কোরআনের সূরা মুদদাসসির এর ২৫ নং আয়াতে তুলে ধরেছেন: ALIS Sa ol “ইহা মানুষের কথা ছাড়া আর কিছুই নয়” অর্থাৎ অবিশ্বাসীদের মতে পবিত্র কোরআন মানুষের রচনা । www.pathagar.com

— Page 37 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.